বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশালে দখল সন্ত্রাসের বিরুদ্ধে আদালতে মামলা বাকেরগঞ্জে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের চেষ্টা পাথরঘাটায় জমির সীমানা বিরোধে ছাত্রলীগ নেতার বাবাকে মেরে হত্যা রাজধানীর খিলগাঁও এলাকার কুখ্যাত জিসান গ্রুপের সক্রিয় চাঁদাবাজ এবং সন্ত্রাসী নাসির ওরফে পিটার নাসির কে বরিশালের গৌরনদী থানা এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৮ কাউনিয়া থানার অভিযানে ৩৫ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক বরিশাল এয়ারপোর্ট থানার অভিযানে রোহিঙ্গা নারীসহ ১ হাজার পিস ইয়াবা উদ্ধার: ইনভিশন টুয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর ‘জর্দা শামিম’ রংপুরে গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলি নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার। ১৮ বছর আত্মগোপনে থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী র‌্যাব-৮ হাতে গ্রেফতার ঝালকাঠি নলছিটি থানার হত্যা মামলার ০১ জন অভিযুক্ত গ্রেফতার র‌্যাব-৮,

নারী শিক্ষার্থীকে বাসায় ডেকে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার।

প্রেস বিজ্ঞপ্তি : র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যার মত নেক্কারজনক ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় এনে সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে র‍্যাব।তারই ধারাবাহিকতায় র‍্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৭ মে ২০২৬ইং তারিখ সকাল ৯.৩০ ঘটিকার সময় বরিশাল জেলার উজিরপুর থানাধীন ইসলাদী টোল প্লাজার সামনে থেকে অভিযান পরিচালনা করে বরিশাল জেলার কোতয়ালী মডেল থানার সাম্প্রতিক সময়ে সংঘটিত সানজিদা কবির আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ মাইনুল ইসলাম হিমু (৩২), পিতা-মুহাম্মদ গোলাম মোর্শেদ জিলানী ওরফে মিল্টন আকন, মাতা-ফাতেমা বেগম চিনু, সাং-কাঠপট্টি (মোশারফ হোসেন আকন ডিলারের বাড়ী), থানা-ঝালকাঠি সদর, জেলা-ঝালকাঠি, এ/পি সাং- বগুড়া রোড, অক্সফোর্ড মিশন প্রাইমারী স্কুলের বিপরীতে নাহার মঞ্জিলের পাশের গলি, থানা-কোতয়ালী মডেল, জেলা- বরিশাল’কে গ্রেফতার করতে সক্ষম হয়।মামলার এজাহার থেকে জানা যায়, ভিকটিম সানজিদা কবির আনিতা (২১) এর সাথে গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মাইনুল ইসলাম এর অনুমান ০২ বছর যাবৎ প্রেমের সম্পর্ক ছিল। গত ২৩ এপ্রিল ২০২৬ ইং তারিখ সকাল ০৯:৩০ ঘটিকায় ভিকটিম সানজিদা কবির আনিতা তার বাসা হতে বোনের বাসায় যাওয়ার জন্য বের হয়ে বাসায় ফেরত না আসলে ভিকটিমের পরিবার তার মোবাইলে ফোন দিয়ে বন্ধ পায়। পরবর্তীতে আত্মীয় স্বজন নিয়ে অনেক খোঁজা খুঁজি করে জানতে পারে ভিকটিম অভিযুক্তের বাড়িতে মৃত অবস্থায় আছে। তখন ভিকটিমের পরিবার কোতয়ালী মডেল থানা পুলিশ’কে অবহিত করে ঘটনাস্থল কোতয়ালী মডেল থানাধীন বগুড়া রোডস্থ অক্সফোর্ড মিশন প্রাইমারী স্কুলের বিপরীতে নাহার মঞ্জিলের পাশের গলির রাফী মঞ্জিলের ৬ষ্ঠ তলায় অভিযুক্তের ভাড়া বাসা গিয়ে রুমে খাটের উপর ভিকটিমের নিথর দেহ জখমী অবস্থায় দেখতে পায়। উল্লেখিত ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। গত ২৩ এপ্রিল ২০২৬ ইং তারিখ হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অপরাধী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ত্যাগ করে আত্মগোপনে চলে যায় এবং তার অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু র‍্যাব-৮, বরিশাল এর একটি চৌকস আভিযানিক দল অভিযুক্তের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ মাইনুল ইসলাম হিমু’কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ এর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ