সোমবার, ০৪ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা আল আমিনকে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার। পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক ডাকাত দলের নেতা লিটনকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে র‌্যাব -৮। চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ মৃত্তিকা ল্যাব ‘ব্রহ্মপুত্র’: মাটি পরীক্ষায় মিলছে সুষম সার ব্যবহারের দিকনির্দেশনা চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন প্রেমঘটিত বিরোধে ঝিনাইগাতীতে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৩, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

বাগেরহাটের মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা আল আমিনকে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার।

প্রেস বিজ্ঞপ্তি : বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০৩ মে ২০২৬ইং তারিখ সন্ধ্যায় লক্ষীপুর জেলার রায়পুর থানাধীন রায়পুর মিনি স্টেডিয়াম এলাকা হতে অভিযান পরিচালনা করে বাগেরহাট জেলার মোল্লারহাট থানার মানব পাচার মামলার দীর্ঘদিনের পলাতক অভিযুক্ত মোঃ আল আমিন(৩০), পিতা- আব্দুল মান্নান ফরাজী, সাং- দাসপাড়া, থানা- মতলব দক্ষিণ, জেলা- চাঁদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়। ঘটনার বিবরনে জানা যায়, বাদীকে অভিযুক্তগন কম্বোডিয়া নিয়ে এক লক্ষ টাকার বেশি বেতনে চাকরী দিবে বলে বাদীর কাছ থেকে ৭,০০,০০০ টাকা নেয়। গত ২৩ নভেম্বর ২০২৫ইং তারিখ বাদীকে অভিযুক্তগণ কম্বোডিয়া প্রেরণ করে। পরবর্তীতে অভিযুক্তগণ বাদীকে ৩০,০০,০০০ টাকার বিনিময়ে গোপনে চায়না কোম্পানীর কাছে বিক্রয় করার পরিকল্পনাকালে বিষয়টি বাদী বুঝতে পারে এবং তাকে দেশে ফিরিয়ে দেয়ার কথা বললে অভিযুক্তগণ বাদীর সাথে থাকা নগদ টাকা, আইফোন ১৭ মোবাইল ও পাসপোর্ট সহ আটকিয়ে রাখে। পরবর্তীতে বাদী দেশ থেকে ১,৫০,০০০ টাকা নিয়ে ইমিগ্রেশনের সাহায্যে দেশে ফিরে আসে। উক্ত ঘটনায় বাদী বাগেরহাটের মোল্লারহাট থানায় একটি মানব পাচার মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য লক্ষীপুর জেলার রায়পুর থানায় হস্তান্তর করা হয়।আপনাদের সহযোগিতা ও সচেতনতা আমাদের এই কার্যক্রমকে আরও সফল করতে সহায়ক হবে বলে আমরা আশা করি। অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা
নোটিশ