মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল বরিশালের বানারীপাড়া চৌদ্দ বছর সশ্রম কারাদন্ড এবং ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল ৩৯৩ (তিনশত তিরানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যবসায়ী এসআরবি-৮ কর্তৃক গ্রেফতার ফরিদগঞ্জে জমিতে হালচাষে বাধাকে কেন্দ্র করে মারধর, রহস্যঘেরা মামলায় উল্টো হয়রানীতে ভুক্তভোগীরা বিএনপি’র সাবেক চেয়ারপার্সন, মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র স্মৃতি বিজড়িত চুরির অপবাদে দুই নারীকে মারধর, ভিডিও ছড়িয়ে দেওয়ায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ: চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : রক্তঝরা ইতিহাসের পথ বেয়ে আসা অধিকার আদায়ের সেই দিন – ‘মহান মে দিবস’। ঘাম ঝরানো মেহনতি মানুষের অধিকার ও মর্যাদার জয়গান গেয়ে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে দিবসটি। শুক্রবার (১ মে) সকালে জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহীর যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মোহাম্মদ মুসা জঙ্গী।আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর উপমহাপরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম। মহান মে দিবসের আলোচনা সভায় অংশগ্রহণ করেন,অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম ওয়াসিম ফিরোজ,বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আকবর আলী,ট্রাক শ্রমিক ইউনিয়ন এর সভাপতি মোঃ সাইদুর রহমান,হোটেল শ্রমিক কল্যাণ ইউনিয়ন এর সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন সবুজ প্রমুখ।সভায় বক্তারা শিকাগোর সেই ঐতিহাসিক আত্মত্যাগের স্মৃতি স্মরণ করে বলেন, “শ্রমিকরাই হলো দেশ ও জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা কেবল আইনি বাধ্যবাধকতা নয়, বরং এটি আমাদের নৈতিক দায়িত্ব।আলোচনা সভায় উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা শ্রমিকের মানবিক মর্যাদা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় আবেগঘন কণ্ঠে বক্তারা বলেন, রোদ-বৃষ্টি মাথায় নিয়ে যে শ্রমিকরা সভ্যতার চাকা সচল রাখেন, তাদের হাসিমুখই হোক আজকের দিনের সার্থকতা। মালিক-শ্রমিক সুসম্পর্কই পারে একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে।এর আগে শহরের প্রধান প্রধান সড়কে একটি র‍্যালি প্রদক্ষিণ করে, যেখানে সর্বস্তরের শ্রমজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ব্যানার-ফেস্টুনে সুশোভিত র‍্যালিটি শ্রমিকদের সংহতি আর ঐক্যের এক অনন্য রূপ তুলে ধরে। আলোচনা সভা শেষে মেহনতি মানুষের কল্যাণ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ