সোমবার, ০৪ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা আল আমিনকে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার। পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক ডাকাত দলের নেতা লিটনকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে র‌্যাব -৮। চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ মৃত্তিকা ল্যাব ‘ব্রহ্মপুত্র’: মাটি পরীক্ষায় মিলছে সুষম সার ব্যবহারের দিকনির্দেশনা চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন প্রেমঘটিত বিরোধে ঝিনাইগাতীতে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৩, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

​মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : জীবন হোক আলোকিত, মাদক হোক পরাজিত’ স্লোগানে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই অনুষ্ঠানের আয়োজন করে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, “মাদক একটি প্রজন্মকে ধ্বংস করে দেয়। সুস্থ ও মেধাবী জাতি গঠনে শিক্ষার কোনো বিকল্প নেই।” তিনি বিশেষ করে তরুণ প্রজন্মকে ধূমপান ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান এবং কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনের কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন।​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনামসজিদ প্রেসক্লাবের সভাপতি ফয়সাল আজম অপু এবং সিনিয়র সহকারী শিক্ষক শ্রী শ্যাম চন্দ্র দাস।আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী ১০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ, জ্যামিতি বক্সসহ অন্যান্য সামগ্রী) তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাদকবিরোধী বিশেষ শপথ বাক্য পাঠ করানো হয়। এতে প্রায় ১৬০ জন শিক্ষক-শিক্ষার্থী অংশগ্রহণ করেন।



ফেসবুকে আমরা
নোটিশ