মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

নেসলে কারখানার শ্রমিক সরবরাহ নিয়ে সংঘর্ষ, এলাকায় উত্তেজনা।

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে নেসলে বাংলাদেশ লিমিটেড কারখানায় শ্রমিক সরবরাহ ও ঝুট বাণিজ্যকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-সমর্থিত দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও দেশীয় অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে।মঙ্গলবার সকালে উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় অবস্থিত নেসলে কারখানার প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, কারখানার ঝুট ও শ্রমিক সরবরাহের কাজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সকালে শ্রমিক নিয়ে কারখানার প্রধান ফটকে গেলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায় এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন শ্রমিকসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।গাজীপুর জেলা যুবদলের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নজরুল শেখ অভিযোগ করেন, তিনি ও জাহাঙ্গীর সিকদারসহ চারজন কারখানা কর্তৃপক্ষের বৈধ অনুমতি নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিক সরবরাহের কাজ পরিচালনা করে আসছেন। মঙ্গলবার সকালে শ্রমিক নিয়ে কারখানার প্রধান ফটকে গেলে সালাউদ্দীন সরকারের লোকজনের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয় এবং একপর্যায়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালানো হয়। এতে তাদের চারজন শ্রমিক আহত হন। আহতদের মধ্যে রনি শেখ নামে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি দাবি করেন।অন্যদিকে, এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা ইউনুস আলী নছ মিয়া বলেন, ধাওয়া-পাল্টা ধাওয়ার খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে দেখা যায় নজরুল শেখ ও জাহাঙ্গীরের লোকজন অবৈধভাবে দখল করে শ্রমিকদের ওপর হামলা চালিয়েছে। এতে কারখানার চারজন শ্রমিক আহত হয়েছেন।এ বিষয়ে শ্রীপুর মডেল থানা পুলিশের তদন্ত কর্মকর্তা জানান, সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ