মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

লালমনিরহাটে নবাগত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান

লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাট জেলায় নবাগত পুলিশ সুপার জনাব মোঃ আসাদুজ্জামান মহোদয় লালমনিরহাট জেলায় যোগদানের উদ্দেশ্যে পুলিশ সুপারের কার্যালয়, লালমনিরহাটে উপস্থিত হলে জেলা পুলিশ, লালমনিরহাটের পক্ষ থেকে অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান জনাব মোঃ শাহাদত হোসেন সুমা, বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), লালমনিরহাট।
রবিবার (৩০ নভেম্বর) দুপুরে পুলিশ সুপার হলরুমে নবাগত পুলিশ সুপার কে সংবাধনা করেন।এসময় জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার গ্রহণের পর নবাগত পুলিশ সুপার মহোদয় লালমনিরহাট জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত হন এবং জেলার দায়িত্বভার গ্রহণ করেন।পুলিশ সুপার মহোদয় দায়িত্বভার গ্রহণ শেষে পুলিশ সুপারের কার্যালয়ে অত্র জেলার সকল সার্কেল, অফিসার ইনচার্জগণ ও অন্যান্য ইউনিট ইনচার্জগণের সাথে মতবিনিময় করেন। সেখানে উপস্থিত অফিসারদের কথা মনোযোগ সহকারে শুনেন এবং জেলা পুলিশের সার্বিক কার্যক্রমকে গতিশীল করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।এসময় আরো উপস্থিত ছিলেন জনাব শেখ মোঃ জিন্নাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), লালমনিরহাট, অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ফজলুল হক, এ-সার্কেল, লালমনিরহাট, জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ সুপার, বি-সার্কেল, লালমনিরহাটসহ সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, লালমনিরহাটসহ লালমনিরহাট জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ।



ফেসবুকে আমরা
নোটিশ