নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধিঃ
ঝালকাঠি-২ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির মনোনীত ধানের শীর্ষের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো নলছিটিতে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
বৃহস্পতিবার (২৭নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিতির পাশাপাশি জনতার ব্যাপক উপস্থিত দেখা গেছে।
ইসরাত সুলতানা ইলেন ভূট্টো সকাল উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের চর ষাইটপাকিয়া ফেরিঘাট এলাকা থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে নলছিটি ফেরিঘাট, মাটিভাংগা আবাসন, চর ষাইটপাকিয়া আবাসন, নলছিটি বেরিবাদ আবাসন, মাটিভাংগা, মালিপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সাধারণ মানুষের মাঝে বিএনপি কর্তৃক ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষ প্রতীকের গণসংযোগ করেন।
এসময় তিনি ধানের শীর্ষ প্রতীকে ভোট চান এবং উন্নয়নবঞ্চিত ঝালকাঠিও নলছিটিকে আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার কথা জানান।
এসময় জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা ছালু, উপজেলা বিএনপি’র সভাপতি এডভোকেট আনিসুর রহমান খান হেলাল, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল হক শহিদ, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বাসার চৌধুরী , জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনায়েত করিম মিশু, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রুস্তম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক তৌহিদ আলম মান্না, সদস সচির সাইদুল কবির রানা, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক রিয়াউল কবির মিঠু,যুগ্ন আহবায়ক রেজওয়ানুল হক, পৌর যুবদল সিনিয়র যুগ্ন আহবায়ক বশির তালুকদার, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল হাওলাদার, মিরাজ তালুকদার,পৌর শ্রমিক দল সভাপতি সেলিম হাওলাদারসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।