শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তরুণ নেতৃত্বে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে গোপালগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম

৫ ডিসেম্বর লালদিঘীর মাঠে ৮ দলের সমাবেশ সফলে জামায়াতের প্রস্তুতি সভা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃআগামী ৫ ডিসেম্বর’২৫ ইং জুমাবার, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ৮ দলীয় জোটের এক সমাবেশ চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘী মাঠে অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে ৮ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ জাতির উদ্দেশ্যে গুরুত্বপুর্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখবেন। সমাবেশকে সুশৃংখলভাবে সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী নেতৃবৃন্দের এক প্রস্তুতি সভা বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে আজ ২৬ নভেম্বর বুধবার সকাল ১০ টায় দেওয়ানবাজারস্থ বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, নগর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, নগর উত্তর ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক খুররম মুরাদ, নগর দক্ষিণ ছাত্রশিবিরের বায়তুলমাল সম্পাদক রাকিবুল ইসলাম, নগর জামায়াতের কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, আমির হোছাইন প্রমুখ।



ফেসবুকে আমরা
নোটিশ