সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা আল আমিনকে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার। পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক ডাকাত দলের নেতা লিটনকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে র‌্যাব -৮। চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ মৃত্তিকা ল্যাব ‘ব্রহ্মপুত্র’: মাটি পরীক্ষায় মিলছে সুষম সার ব্যবহারের দিকনির্দেশনা চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন প্রেমঘটিত বিরোধে ঝিনাইগাতীতে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৩, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

মুন্সিগঞ্জ পৌর মেয়র পদে লড়তে চান শহর বিএনপি সাবেক সভাপতি মুজিবুর।

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী : মুন্সিগঞ্জ পৌরসভার জাতীয়তাবাদী দলের মনোনয়ন পেলে মেয়র পদে লড়তে চান শহর বিএনপি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জনাব মুজিবুর রহমান।
বাংলাদেশ কেন্দ্রীয় জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি এডভোকেট মুজিবুর রহমান বলেন, আমাকে জাতীয়তাবাদী দল থেকে যদি মনোনয়ন দেন তাহলে আমি পৌর মেয়র পদে জনগণ চাইলে আগামী নির্বাচন করার প্রত্যাশা জানাই। ইতিপূর্বে রাজনৈতিক প্রতিহিংসার জেরে আওয়ামী লীগের স্বৈরাচার আমলে যড়যন্ত্র হামলার শিকার হন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে কয়েকটি অবস্থানে ছিলেন তিনি।বাংলাদেশ সুপ্রিম কোর্ট এডভোকেট মুজিবুর রহমান বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার ভিত্তিতে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলা হবে। বিএনপি সকল ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী একটি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। এদেশের মানুষের ধানের শীষেই আস্থা। দেশের মানুষ ধানের শীষ ও বিএনপিকেই পছন্দ করে। এই ৩১ দফার ভেতর হিন্দু মুসলমান খ্রিষ্টান কারো মধ্যে কোনো বিভেদ বৈষম্য থাকবে না। এছাড়াও উল্লেখ্য তিনি মুন্সিগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও মুন্সিগঞ্জ পৌর সাবেক মেয়র ও শহর বিএনপি সাবেক সভাপতি ও ট্রাষ্টি বোর্ড মুন্সিগঞ্জ ডায়াবেটিস হসপিটালের চেয়ারম্যান ও মুন্সিগঞ্জ ডায়াবেটিস সমিতি সভাপতি ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রীয় কমিটি সদস্য ও মুন্সিগঞ্জ সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতি সাবেক সভাপতি।



ফেসবুকে আমরা
নোটিশ