মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা আল আমিনকে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার। পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক ডাকাত দলের নেতা লিটনকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে র‌্যাব -৮। চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ মৃত্তিকা ল্যাব ‘ব্রহ্মপুত্র’: মাটি পরীক্ষায় মিলছে সুষম সার ব্যবহারের দিকনির্দেশনা চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন প্রেমঘটিত বিরোধে ঝিনাইগাতীতে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৩, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

বৈষম্যহীন, সাম্য ও ন্যায়ের বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের দল বিএনপির লক্ষ্য – তাসভীর উল ইসলাম

এস,এম,আশরাফুল হক রুবেল,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের সদস্য, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, কুড়িগ্রাম ৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তাসভীর উল ইসলাম বলেছেন,আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন।এখানে সকল ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করবে।সাম্য ও ন্যায়ের নতুন বাংলাদেশ প্রতিষ্ঠাই আমাদের বিএনপির মুল লক্ষ্য।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রাম ৩ আসন উলিপুর উপজেলার দুর্গাপুর ও পান্ডুল ইউনিয়নের সনাতনী ধর্মাবলম্বীদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।সোমবার সন্ধায় মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সনাতন ধর্মাবলম্বী লোকজন বেগম খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা পরিষদের সদস্য জনাব তাসভীর উল ইসলামকে ফুল ছিটিয়ে সাদরে গ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিয়া, যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ মেলেটারী,এস,এম,এরশাদুল হাবিব নয়ন সহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। বক্তারা এ সময় সকলকে ধানেরশীষ প্রতীকে ভোট প্রদানের অনুরোধ জানান



ফেসবুকে আমরা
নোটিশ