মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা আল আমিনকে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার। পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক ডাকাত দলের নেতা লিটনকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে র‌্যাব -৮। চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ মৃত্তিকা ল্যাব ‘ব্রহ্মপুত্র’: মাটি পরীক্ষায় মিলছে সুষম সার ব্যবহারের দিকনির্দেশনা চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন প্রেমঘটিত বিরোধে ঝিনাইগাতীতে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৩, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি : ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় কঞ্চিপাড়া একাডেমি হাই স্কুলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।‎ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম বিদ্যুৎ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাছুদ রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও সাঘাটা-ফুলছড়ি গাইবান্ধা-০৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ফারুক আলম সরকার।‎সভায় প্রধান বক্তা ছিলেন ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদিকুল ইসলাম নান্নু।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
‎উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন,সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান, উপজেলা যুবদলের আহ্বায়ক নজরুল ইসলাম নান্টু, সদস্য সচিব ফারুক মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সহ-সভাপতি জসীমউদ্দীন,কৃষকদলের আহ্বায়ক গোলজার রহমান, সদস্য সচিব আজাদুল ইসলাম সহ কঞ্চিপাড়া ইউনিয়ন বিএনপির সর্বস্তরের নেতা কর্মী উপস্থিত ছিলেন। ‎সভায় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপির নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে হবে। জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে তৃণমূল থেকে নিরলস প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তারা।‎এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের উপস্থিতিতে আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ জোরদারের আহ্বান জানানো হয়।



ফেসবুকে আমরা
নোটিশ