মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

মুন্সিগঞ্জে অতীশ দীপঙ্কর সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রধান উপদেষ্টা: খালেকুজ্জামান।

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী : মুন্সিগঞ্জের বজ্রযোগীনি ইউনিয়নের সোমপাড়া গ্রামে অতীশ দীপঙ্কর বৌদ্ধ মন্দিরে আজ (২০ নভেম্বর) বৃহস্পতিবার বেলা দুপুরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রধান উপদেষ্টা কমরেড পরিদর্শন : জনাব খালেকুজ্জামান সাহেব।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) উপদেষ্টা কমরেড খালেকুজ্জামান বলেছেন, রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরও দেশে লুটপাটের রাজনীতি বন্ধ হয়নি।  তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকেই এ দেশের জনগণ বারবার আন্দোলন করে স্বৈরাচারী শাসক হটিয়েছে, অভ্যুত্থান করেছে। কিন্তু প্রতিবারই সঠিক নেতৃত্বে অভাবে প্রতারিত হয়েছে। ২৪ এ দেশের ছাত্র জনতার বুকের রক্তে অভ্যুত্থানের পর ক্ষমতায় থাকা অর্ন্তর্বতী সরকার গণমানুষের স্বার্থের বদলে সংবিধান,গণভোটসহ অপ্রয়োজনীয় বিতর্কে মানুষের দুঃখ-কষ্ট ঢেকে নিজেদের ভাগ্য গড়ার চেষ্টা করছে। যেন অতীতের স্বৈরাচারী সরকারের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের দায়িত্ব শেষ করছেন তারা। অথচ বৈষম্যবিরোধী আন্দোলনে মাধ্যমে জনগণ দুঃশাসন, দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ সকল বৈষম্য থেকে মুক্তি চেয়েছিল। অথচ একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরও দেশে লুটপাটের রাজনীতি বন্ধ হয়নি।এ-সময় উপস্থিতি ছিলেন, অতীশ দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্স বৌদ্ধ মন্দিরের অধ্যক্ষ পরিচালক ভদন্ত করুণানন্দ থের ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবে কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সুজন বেপারীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অন্যান্য প্রমুখ।



ফেসবুকে আমরা
নোটিশ