মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

গাজীপুরের রাজাবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মজনু গ্রেফতার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুরের রাজাবাড়ী ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মজনুল হক ওরফে পাতলা মজনুকে গ্রেফতার করেছে শ্রীপুর থানা পুলিশ। স্থানীয় একটি বিরোধে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে এলাকাবাসীর দাবি।স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৭ নভেম্বর) রাতের দিকে নিজ বাড়ি থেকে মজনুকে আটক করা হয়। তবে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।গ্রেফতারের পর এলাকায় রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ এবং মজনুর বর্তমান অবস্থান সম্পর্কে দ্রুত তথ্য জানতে তারা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছেন।শ্রীপুর থানা পুলিশের এক কর্মকর্তা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মজনু বর্তমানে আইনি হেফাজতে রয়েছেন। তিনি জানান, বিষয়টি তদন্তাধীন এবং তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা ও নানা আলোচনা চলছে। সচেতন মহল ন্যায়সঙ্গত তদন্ত ও স্বচ্ছ তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন।



ফেসবুকে আমরা
নোটিশ