মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

হাতিয়ায় সন্ত্রাসী কায়দায় জমির ধান কেটে নেওয়ার অভিযোগ

মোঃ শাহেদ উদ্দিন,হাতিয়া (নোয়াখালী)প্রতিনিধি:নোয়াখালীর হাতিয়ায় দিনে দুপুরে খরিদকৃত জমির পাকা ধান কেটে নেওয়া, মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জমির মালিক নুর ইসলাম থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ জমির ধান থানার জিম্মায় নিয়ে নেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে হাতিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চর লটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।অভিযোগ সূত্রে জানা যায়, চর লটিয়া এলাকার মোঃ নুর ইসলাম দীর্ঘদিন ধরে তার খরিদকৃত জমি ভোগদখলে রেখে কৃষিকাজ করে আসছেন। স্থানীয় জুলফিকার আলী, মনির উদ্দিন, মোছলেহ উদ্দিন, নিশন, রাজুসহ আরও ৭–৮ জন সন্ত্রাসী কায়দায় জমি দখলের চেষ্টা এবং নিয়মিত চাঁদা দাবি করে আসছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়। ঘটনার দিন সকালে সংঘবদ্ধভাবে অভিযুক্তরা তার জমিতে প্রবেশ করে পাকা ধান কেটে নিয়ে যায়। বাধা দিতে গেলে তাকে ও পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং কিল ঘুষি মেরে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে অভিযুক্তরা সন্ত্রাসী কায়দায় সমস্ত ধান কেটে নিয়ে যায়।ভুক্তভোগী নুর ইসলাম বলেন, আমি ২০১৩ সালে জমিটি খরিদ করি। নিয়মিত খাজনা পরিশোধ করি এবং ভোগদখলে আছি। কোনো মালিকানা না থাকা সত্ত্বেও তারা জোর করে জমি দখলের চেষ্টা করছে।অভিযুক্ত জুলফিকার আলীর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।অভিযোগের বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, অভিযোগ পেয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুকে আমরা
নোটিশ