মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা,তথ্য সংগ্রহ করতে গেলে প্রতিবেদককে সাংবাদিক নেতা পরিচয়ে হুমকি

বরিশাল ব্যুরো : বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানাধীন রায়পাশা কড়াপুর মঙ্গল হাটা গ্রামে ধর্ষনের চেষ্টায় ব্যর্থ হয়ে আসমা আক্তার স্বপ্না নামের এক অসহায় গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করে দেবর রেজাউল করিম কালু ও তার স্ত্রী রনি আক্তার বোন ফারজানা আক্তার মুন্নী । ১৬ ই নভেম্বর রবিবার রাত ১০ টায় মঙ্গল হাটা গ্রামে ফজলুল হকের বাড়িতে এই ঘটনা ঘটে। আহত অসহায় গৃহবধূ রায় পাশা কড়াপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মঙ্গল হাটা গ্রামের ফজলুল হকের ছেলে কবির হোসেন মিয়ার স্ত্রী। বর্তমানে তিনি মুমূর্ষু অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে । এদিকে এ ঘটনার তথ্য সংগ্রহ করতে সরে জমিনে যায় প্রতিবেদক ধর্ষণে ব্যর্থ হয়ে হত্যার চেষ্টা এই সংবাদ প্রকাশিত না করার জন্য সাংবাদিক নেতা পরিচয় দিয়ে প্রতিবেদককে হুমকি দেয়। হামলাকারী কালুএবং তার স্ত্রী রনি আক্তারের সাক্ষাৎকার নেওয়ার সময় তার ভাই রানা সাংবাদিক নেতা পরিচয় দিয়ে এবং বরিশাল প্রেসক্লাবের সভাপতির নাম ভাঙ্গিয়ে হামলাকারীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ না করার জন্য চাপ প্রয়োগ করেন এবং হুমকি দিয়ে বলেন, তথ্য সংগ্রহ করতে গেলে প্রেসক্লাবের অনুমতি নিয়ে যেতে হবে ও বরিশাল প্রেসক্লাবের সভাপতিকে কেন না জানিয়ে তথ্য সংগ্রহ করতে যাওয়া হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের শীর্ষ একাধিক গণমাধ্যম ও প্রেস কাউন্সিল এর কাছে জানতে চাইলে তারা বলেন বাংলাদেশে এখন পর্যন্ত এই ধরনের কোন আইন তৈরি হয়নি যে সাংবাদিকরা তথ্য সংগ্রহ করতে প্রেসক্লাবের অনুমতি লাগবে।যার যার মিডিয়া থেকে সে তথ্য সংগ্রহ করবে। আহত সূত্রে জানা যায়, আহতের দেবর রেজাউল করিম ওরফে কালু দীর্ঘদিন যাবত অসহায় গৃহবধূকে যৌন হয়রানি করে আসছে। বিভিন্ন সময় যৌনতার প্রস্তাব দিয়ে আসছিল স্বপ্না বেগমকে। তার সাথে শারীরিক মেলামেশা করতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ মারধর করে ঘরবাড়ি থেকে বের করে দেয় । আসমা বেগমের স্বামী কবির দীর্ঘ ৭ বছর যাবত তার কোন খোঁজ খবর না নেওয়ায় তার কবিরের সম্পত্তি জোরপূর্বক দখলে দেওয়ার চেষ্টা করে দেবর রেজাউল করিম । এ নিয়ে উভয়ের মাঝে মামলা মকদ্দমা চলমান আছে। ঘটনার দিন রাতে পরিকল্পিতভাবে আহত আসমা আক্তার স্বপ্নার বাসায় প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে কিল,ঘুষি,লাথি মারে । ডাক চিৎকার দিলে রেজাউল করিমের স্ত্রী রনি আক্তার তার বোন ফারজানা আক্তার মুন্নী ছুটে এসে তাকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে আহত করে। পরে আহত স্বপ্নাকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান । এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য একটি মহল উঠে পড়ে লেগেছে। কালু এবং তার বোন মুন্নী স্কুল শিক্ষিকার অবৈধ টাকা দিয়ে সমাজের কিছু আসাদু ব্যক্তিদের ম্যানেজ করে ধামাচাপা দেওয়ার পায়তারা চালাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বাসিন্দারা জানায়, রেজাউল করিম কালু একজন মাদক ব্যবসায়ী বেকার । মাদক ব্যবসা ছাড়া তার অন্য কোন আয়ের উৎস নেই। অসহায় গৃহবধূ সমাজের দ্বারে দ্বারে ঘুরে ন্যায় বিছার না পেয়ে পুলিশ প্রশাসন সহ প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচারের দাবি জানায়।



ফেসবুকে আমরা
নোটিশ