বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

পলাশবাড়ীতে কেন্দ্রীয় মহাশ্মশান নিয়ে দ্বন্দ্বের অবসান, সর্বসম্মতিতে নতুন পরিচালনা কমিটি গঠন

আশরাফুজ্জামান, গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী কেন্দ্রীয় মহাশ্মশানের পরিচালনা নিয়ে দীর্ঘদিনের জটিলতা ও মতভেদের অবসান ঘটেছে। নানা জল্পনা কল্পনা ও আলোচনা সমালোচনার পর অবশেষে উভয় পক্ষের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট নতুন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাতে পলাশবাড়ী থানা হলরুমে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এই কমিটি ঘোষণা করা হয়।সভায় উপস্থিত ছিলেন পূর্বের কমিটির সভাপতি দিলিপ চন্দ্র সাহা, পলাশবাড়ী থানা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সনাতনী সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। দীর্ঘ আলোচনা শেষে উভয় পক্ষই শান্তিপূর্ণ সমাধানে সম্মত হন।নতুন পলাশবাড়ী রাঙ্গামাটির কেন্দ্রীয় মহাশ্মশান পরিচালনা পরিষদের দায়িত্ব পেয়েছেন সভাপতি হরিদাস চন্দ্র তরনীদাস,সহ সভাপতি কার্তিক চন্দ্র, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র সাহা, সহ সাধারণ সম্পাদক অরবিন্দু সরকার, সাংগঠনিক সম্পাদক রনজিদ চন্দ্র সরকার, ক্যাশিয়ার রাসুদেব সরকার, সদস্য সুবল কুমার, চন্দন কুমার, সুভাষ চন্দ্র, সজল কুমার বর্মন ও অপূর্ব কুমার।স্থানীয় সনাতনী সমাজের নেতৃবৃন্দ জানান, দীর্ঘদিনের মতবিরোধ শেষ হওয়ায় স্বস্তি ফিরেছে। নতুন কমিটি মহাশ্মশানের সার্বিক তদারকি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।এদিকে শান্তিপূর্ণ পরিবেশে নতুন কমিটি গঠনে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও পেশাজীবী নেতৃবৃন্দ।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ