মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

চট্টগ্রামে চাল-পেঁয়াজের আড়তে জেলা প্রশাসনের অভিযান, জরিমানা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃচট্টগ্রাম নগরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে খাতুনগঞ্জ ও পাহাড়তলী পাইকারি বাজারে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্স।মঙ্গলবার (১১ নভেম্বর) পাহাড়তলী বাজার এলাকায় চাল ও পেঁয়াজের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুছাইন মুহাম্মদ। অভিযানে পাইকারি আড়তে ক্রয় রশিদ সংরক্ষণ না করা, মূল্য তালিকা না টাঙানো এবং লেবেলবিহীন পণ্য বিক্রির অভিযোগে ২টি মামলা দায়ের করা হয় এবং সংশ্লিষ্ট ২ ব্যবসায়ীকে অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে একই দিন খাতুনগঞ্জ পাইকারি বাজারে পেঁয়াজের বিভিন্ন আড়তে মনিটরিং অভিযান চালায় জেলা প্রশাসন ও কৃষি বিপণন অধিদপ্তরের যৌথ দল। দলের নেতৃত্বে ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফাত বিনতে আরা। এ সময় আড়তগুলোর মূল্য তালিকা ও ক্রয়-বিক্রয় রশিদ যাচাই করা হয় এবং ব্যবসায়ীদের নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও লেবেলবিহীন পণ্য বিক্রির অভিযোগে ৫টি মামলা দায়ের এবং ৫ ব্যবসায়ীকে অর্থদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, ন্যায্য মূল্য নিশ্চিত করা, মজুতদারি ও অনিয়ম রোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষণের লক্ষ্যে বাজারে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা
নোটিশ