মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় তালিম,দোয়া অনুষ্ঠান

তেরখাদা প্রতিনিধিঃ যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সফল সভাপতি, বিশিষ্ট সমাজসেবক পারভেজ মল্লিকের ব্যক্তিগত উদ্যোগে আজ বৃহস্পতিবার দিনব্যাপী নিজ বাসভবন চত্ত্বরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে মহিলাদের তালিম এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, যুক্তরাজ্য বিএনপির সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পারভেজ মল্লিক বলেন, বিএনপি’র চেয়ারপার্সন, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একজন আদর্শিক এবং মানবিক মানুষ। বিগত দিনে রাষ্ট্র পরিচালনাকালে বেগম খালেদা জিয়া দেশ ও দশের কল্যাণে এবং দেশের মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস কাজ করেছেন। অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন আপোষহীন । পারভেজ মল্লিক বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতার জন্য তালিমে উপস্থিত মহিলাদের কাছে দোয়ার দরখাস্ত করেন। তালিমে তেরখাদার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় সহস্রাধিক নারীর আগমন পরিলক্ষিত হয়। তালিম শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।



ফেসবুকে আমরা
নোটিশ