বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নারায়ণপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসক যশোরে বাঁচতে শেখার – উদ্যেগে প্রতিবন্ধী শিশুদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ ছাত্রদল নেতার স্ট্যাটাসের দুই দিন পর ওসির বদলি, জনমনে নানা প্রশ্ন ভাইরাল ভিডিওতে প্রশংসা, এবার সম্মাননা পেলেন ডা. ইরফান হাফিজা খাতুন বিদ্যালয়ে তৈয়ব-আফরোজাসহ ৭ শিক্ষক-কর্মচারীর বিরুদ্ধে অভিভাবকদের গুরুতর অভিযোগ —তদন্ত দাবি অভিভাবকদের ইবিতে হলের অবৈধ শিক্ষার্থী অপসারণ-সহ ৮ দাবিতে শিবিরের সংবাদ সম্মেলন চিলমারীতে “কিডনি প্রতিস্থাপনের জন্য সহায়তা চাচ্ছেন” সজীব মিয়া ফরিদপুরে হাসপাতাল এলাকা ও সওজের জমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ বরিশাল আইনজীবী সহকারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার ফরিদপুরের সদরপুরে মাদক সেবনের দায়ে ৪ জনের অর্থ – কারাদন্ড

চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে ও গলা কেটে হত্যা

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:চট্টগ্রামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে নির্মমভাবে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম মোহাম্মদ হাসিব (২৬)। সোমবার বিকেলে নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকার একটি নালা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসিব জাঙ্গালপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, স্থানীয় লোকজন নালায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে—একই এলাকার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে হাসিবের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ওই নারী তাঁর প্রবাসী স্বামীকে বিদেশে তালাকনামা পাঠিয়ে হাসিবকে বিয়ে করেন। এ ঘটনার পর প্রবাসী স্বামী গত সপ্তাহে দেশে ফেরেন এবং স্ত্রীকে পুনরায় সংসারে ফিরিয়ে আনার চেষ্টা চালান। পাশাপাশি হাসিবকেও বোঝানোর চেষ্টা করেন।
কিন্তু শেষ পর্যন্ত ওই প্রবাসী গতকাল হাসিবের বাসায় গিয়ে তাঁকে ডেকে স্থানীয় সংগীত আবাসিক এলাকার ভেতরে নিয়ে যান। সেখানেই এলোপাতাড়ি ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করে মরদেহ ফেলে পালিয়ে যান।নিহত হাসিবের ভাই মোহাম্মদ সাইফ ক্ষোভ প্রকাশ করে বলেন, “অন্যায় করলে বিচার হবে, কিন্তু জলজ্যান্ত মানুষকে বাসা থেকে ডেকে নিয়ে এভাবে খুন করা মানবিকতার পরিপন্থী। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।পুলিশ বলছে, ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ