বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

ঘোলা পানিতে একদল মানুষ মাছ শিকারের চেষ্টা করছে: ধর্ম উপদেষ্টা

লালমনিরহাট প্রতিনিধি:সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে আসন্ন ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, “সাংবিধানিক ধারাবাহিকতা থেমে গেলে দেশের অগ্রগতি ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।শনিবার ( ১ নবেম্বর) সকালে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে “সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ড. খালিদ হোসেন আরও বলেন, “ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে। আমরা আশা করছি, আগামী ফেব্রুয়ারিতে উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ যাদের নির্বাচিত করবে, আমরা তাদের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করব।তিনি বলেন, “ঘোলা পানিতে একদল মানুষ মাছ শিকারের চেষ্টা করছে। তারা অযৌক্তিক দাবি তুলে সরকারকে বিব্রত করতে চায় এবং অস্থিরতা তৈরি করতে চায়। কিন্তু এসব ষড়যন্ত্র ব্যর্থ করে আমরা নির্বাচনের মাধ্যমে সাংবিধানিক ধারা অব্যাহত রাখব। আন্দোলন হয়েছে, হচ্ছে—আমরা যথাসম্ভব তাদের দাবি বিবেচনায় নিচ্ছি। তবে কোনো আন্দোলনই নির্বাচন ঠেকাতে পারবে না।” তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার চর্চা বাড়ানোর আহ্বান জানান।আলোচনা সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার।
এ সময় জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, জেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির হাবিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির জেলা প্রধান সমন্বয়ক রকিবুল হাসান, ইসলামিক স্কলার এইচ এম বরকত উল্লাহসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।



ফেসবুকে আমরা
নোটিশ