বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

ইছামতি নদীর ভাঙ্গন পরিদর্শন বিএনপির

রফিকুল ইসলাম দেবহাটা প্রতিনিধঃ সাতক্ষীরার নদ-নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় সীমান্তের ইছামতি নদীর বেড়িবাঁধের বিভিন্ন পয়েন্টে ব্যাপক ভাঙ্গন। হঠাৎ করে বেড়িবাঁধের কয়েকটি এলাকায় ভাঙ্গন দেখা দেয়ায় আতঙ্কিত হয়ে পড়েছে নদীর তীরবর্তী এলাকায় বসবাস কারী জনসাধারণ। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বিভাগ-১ এর আওতাধীন দেবহাটা উপজেলার সদর ইউনিয়নের ভাতশালা বিশ্বাস পাড়া,কোমরপুর ভেড়িবাঁধ ভাঙ্গন কবলিত স্থানে পরিদর্শনে যান দেবহাটা উপজেলা বিএনপির ও সহযোগি সংগঠন। ওখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক শেখ শিরাজুল ইসলাম, মোখলেছুর রহমান মুকুল, সখিপুর ইউনিয়ান বিএনপির সভাপতি মোখলেসুর রহমান, জাকির হোসেন মাসুম বিল্লাহ, দেবহাটা কলেজর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হাপিজুল ইসলাম হাপিজ,হাসান শারাফী,আলতাফ হোসেন,রফিকুল সানা,বিএনপি নেতা সহিদুল ইসলাম শ্রমিক দলের আহবায়ক বিকাশ সরদার, গোলাম মোস্তফা, হাবিবুর রহমান, সিরাজুল ইসলাম, সুমন পারভেজের। সহিদুল ইসলাম বাবু,সদর ইউপি সদস্য রফিকুল ইসলাম মন্টু সদস্য রফিকুল ইসলাম খোকা,সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।পরিদর্শনেকালে বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা বিএনপির সদস্য সচিব মহিউদ্দীন সিদ্দীকি বলবেন,আপনারা জেনে খুশি হবেন,অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দেবহাটা পারুলিয়ার কৃতি সন্তান জীবন,তাজহোসেন হিরু ও খাইরুল ইসলাম ওদের সহযোগিতায় ২৫ লক্ষ টাকা অতি দ্রুত এ বাজেট পেশ করেছে। আর ঐ বাজেটের টাকা দিয়ে আমার বিশ্বাস স্হায়ী ভাবে বেড়িবাঁধ ভাঙ্গন রোঁধ করা সম্ভব। বিএনপি সততার প্রতীক,গরীবের বন্ধু, বিশ্বাস রাখুন,বিএনপি আপনাদের পাশে আছে।পাশে থাকবে। এ বিষয়ে নিশ্চিত করেন, সাংবাদিক রফিকুল ইসলামের সাথে। এলাকা বাসী উক্ত বেড়িবাঁধ ভাঙ্গন রোঁধে স্হায়ী ভাবে উদ্যোগ  নিতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ