বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

র‌্যাবের অভিযানে পিরোজপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল ২০ অক্টোবর ২০২৫ ইং তারিখ ১৭ঃ৪০ ঘটিকার সময় পিরোজপুর জেলার সদর থানাধীন ছোট জুজখোলা এলাকায় অভিযান পরিচালনা করে ডাকাতি মামলায় ১০ বছর সাজাপ্রাপ্ত আসামি আশরাফ হোসেন, পিতা: সুলতান শেখ, সাং: জুজখোলা, থানা: ও জেলা: পিরোজপুর’কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামী আশরাফ হোসেন এর বিরুদ্ধে পিরোজপুর জেলার সদর থানায় একটি গ্রেফতারি ওয়ারেন্ট জারি আছে। জিআর -১১৩/১১ (নাজিরপুর), সেশন নং-৬৫/১৪, ধারা- ৩৯৪ পেনাল কোড অনুযায়ী মামলাটি বিজ্ঞ আদালতে সন্দেহাতীত ভাবে প্রমানিত হওয়ায় আসামীকে দোষী সাব্যস্ত করে ১০ বছর সশ্রম কারাদন্ড এবং পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৬ মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। গ্রেফতারকৃত আসামী পলাতক থাকায় বিজ্ঞ আদালত গ্রেফতারী ওয়ারেন্ট জারি করেন। সেপ্রেক্ষিতে, র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল কর্তৃক ছায়াতদন্ত করে সাজাপ্রাপ্ত আসামীর অবস্থান সনাক্ত করে অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে, উল্লেখিত গ্রেফতারকৃত আসামীকে পিরোজপুর জেলার সদর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ