প্রেস বিজ্ঞপ্তি : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যার মত নেক্কারজনক ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে র্যাব। র্যাব-৮, সদর কোম্পানী, বরিশাল এবং র্যাব-৮, ভোলা ক্যাম্প এর সম্মিলিত একটি আভিযানিক দল ২৯ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ ০৬.০৫ ঘটিকার সময় ভোলা জেলার দৌলতখান থানাধীন উত্তর জয়নগর এলাকায় অভিযান পরিচালনা করে বরিশাল জেলার বানারীপাড়া থানার আব্দুল লতিফ হাওলাদার’কে পিটিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তুহিন হাওলাদার (৫০), পিতা- মৃত সামসুল হক, সাং-করফাকর, সৈয়দকাঠি ইউপি, থানা-বানারীপাড়া, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে। মামলার বিবরণে জানা যায় যে, ভিকটিম আব্দুল লতিফ হাওলাদার গত ২৭/০৯/২০২৫ ইং ১৬.৪৫ ঘটিকার সময় গ্রেফতারকৃত অভিযুক্ত তুহিন হাওলাদার’সহ এজাহার নামীয় অন্যান্য অভিযুক্তদের সাথে বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন সৈয়দকাঠী ইউনিয়নের করফাকর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার পাশে বেঞ্চে বসে কথাবার্তার এক পর্যায়ে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে গ্রেফতারকৃত অভিযুক্ত’সহ অন্যান্য অভিযু্ক্তরা ভিকটিমকে এলোপাতারী লাথি, ঘুষি ও লোহার পাইপ দিয়ে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। মারপিটের একপর্যায়ে ভিকটিম অজ্ঞান হয়ে যায়। স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে বরিশালের বানারীপাড়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করে। উল্লিখিত ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে বরিশালের বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র্যাব-৮, বরিশাল বিষয়টি আমলে নিয়ে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারের জন্য ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, র্যাব-৮, বরিশাল এবং র্যাব-৮, ভোলা ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে উক্ত মামলার অন্যতম অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার বানারীপাড়া থানায় হস্তান্তর করা হয়।