বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

র‍্যাবের অভিযানে চুরি হওয়ার মোটরসাইকেলসহ দুই জন অভিযুক্ত আটক

প্রেস বিজ্ঞপ্তি : র‍্যাব- ৮ এবং র‍্যাব- ১০ ​ এর সমন্বিত প্রচেষ্টায় ২৭ সেপ্টেম্বর ২০২৫ এ এক চাঞ্চল্যকর মোটরসাইকেল চুরি মামলার রহস্য উদঘাটন হয়েছে। চুরির ২৪ ঘন্টার মধ্যে র‍্যাব-৮ ও র‍্যাব-১০ একটি সফল অভিযান পরিচালনা করে চুরি যাওয়া মোটরসাইকেলটি সম্পূর্ণ খোলা অবস্থায় উদ্ধার করেছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত দুজনকে আটক করেছে। ঘটনার বিস্তারিত বিবরনে পাওয়া যায় গত ২৬/০৯/২০২৫ শুক্রবার, রাজবাড়ীর পাংশা মডেল মসজিদে নামাজ পড়তে গিয়ে মোঃ আতিকুর রহমান (কুতুব)-এর মালিকানাধীন SUZUKI GIXXER SF (রেজিস্ট্রেশন নং-ঢাকা মেট্রো ল-৬৫-৩২৭৩) মোটরসাইকেলটি চুরি হয়। যার আনুমানিক মূল্য ৩,৪০,০০০/- (তিন লক্ষ চল্লিশ হাজার) টাকা। তাৎক্ষণিকভাবে পাংশা থানায় একটি মামলা (মামলা নং- ২৩, তারিখ- ২৭ সেপ্টেম্বর ২০২৫, জিআর নং- ২১৪) দায়ের করা হয়।
​মামলার তদন্তকারী অফিসারের অনুরোধ অনুযায়ী, দ্রুততম সময়ের মধ্যে র‍্যাব-৮ ও র‍্যাব ১০ তাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করে। তথ্যের ভিত্তিতে জানা যায়, অভিযুক্তরা দ্রুত মোটরসাইকেলটি খুলে যন্ত্রাংশগুলো বিক্রি করে দেওয়ার চেষ্টা করছে।পরবর্তীতে, ​আজ সন্ধ্যায় বরিশাল জেলার মাহিলারা বাস স্টপেজ থেকে চুরি ও চোরাই মাল কেনার সঙ্গে জড়িত মূল দুই অভিযুক্তকে র‍্যাব-৮ কতৃক আটক করা হয়। আটককৃতরা হলেন: মো: জহিরুল ইসলাম রনি এবং খোকন মন্ডল। অভিযুক্ত খোকন মন্ডলের দোকান থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। ​গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।



ফেসবুকে আমরা
নোটিশ