বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

ফতেপুর পূর্বপাড়া ও পশ্চিম মঙ্গলপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর ফতেপুর পূর্বপাড়া ও পশ্চিম মঙ্গলপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) জুমার নামাজের পর দোয়া মাহফিলের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।উদ্বোধন করেন নওগাঁ সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা, কামিয়াবাদী রেগান সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান (ডাবলু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির সভাপতি মোঃ মিনার হোসেন গামা।ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, যুবসমাজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অতিথিরা উপস্থিত হয়ে ঈদগাহ মাঠ নির্মাণ কার্যক্রমকে স্বাগত জানান।বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসীর একটি বৃহৎ ও আধুনিক ঈদগাহ মাঠের প্রয়োজনীয়তা ছিল। অবশেষে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে সেই প্রত্যাশার বাস্তবায়ন শুরু হলো। স্থানীয়রা আশা প্রকাশ করেন, এই ঈদগাহ মাঠ নির্মাণ শেষ হলে মুসল্লিরা পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার জামাতে আরও সুষ্ঠুভাবে অংশ নিতে পারবেন।অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসল্লিদের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ