বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

চাঞ্চল্যকর ধর্ষণ মামলার অন্যতম আসামিকে গ্রেফতার করে র‌্যাব ৮

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই খুন, ধর্ষন, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব-৮, বরিশাল এবং র‌্যাব-৩, শাহজাহানপুর, ঢাকা এর একটি যৌথ আভিযানিক দল ০৬ সেপ্টেম্বর ২০২৫ ইং তারিখ ১২.৩০ ঘটিকার সময় ঢাকা মহানগরের তেজগাঁও থানাধীন কাওরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করে পিরোজপুর জেলার সদর থানার চাঞ্চল্যকর সংঘবদ্ধ ধর্ষণ মামলার অন্যতম প্রধান অভিযুক্ত আজিজুল (৩৫), পিতা-চাঁনমিয়া পশরী, সাং-চিথলিয়া, শংকরপাশা, থানা- পিরোজপুর সদর, জেলা-পিরোজপুর’কে আটক করে।মামলার বিবরণে জানা যায় যে, ভিকটিম (২১) এর সাথে এজাহার নামীয় অভিযুক্ত মোঃ জাহিদুল খাঁন এর প্রেমের সম্পর্কের সূত্র ধরে গত ২৬/০৮/২০২৫ ইং তারিখে অভিযুক্ত জাহিদুল খাঁন মোবাইলে ভিকটিমকে বিবাহ করবে মর্মে জিয়ানগর ব্রীজের উপর যেতে বলে। সেপ্রেক্ষিতে, ভিকটিম রাত আনুমানিক ২১.১০ ঘটিকার সময় জিয়ানগর ব্রীজের উপর গেলে কিছু সময় পর অভিযুক্ত জাহিদুল খাঁন ভিকটিমকে তার অটোরিক্সা(মিশুক) গাড়িতে তুলে পিরোজপুর জেলার শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া গ্রামে জনৈক সোলায়মান মাঝি এর ভাড়াটিয়া বাসা অভিযুক্ত জাহিদুল খাঁন এর বসত ঘরের মধ্যে নিয়ে যায়। পরবর্তীতে, অভিযুক্ত জাহিদুল খাঁন এবং গ্রেফতারকৃত অভিযুক্ত আজিজুল সংঘবদ্ধভাবে ২৬/০৮/২০২৫ ইং রাত ২২.০০ ঘটিকা হতে ২৭/০৮/২০২৫ ইং সকাল ০৬.০০ ঘটিকা পর্যন্ত ভিকটিমকে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে, সকালবেলা অভিযুক্ত জাহিদুল খাঁন ভিকটিমকে অটোরিক্সায় তুলে বাড়িতে পাঠিয়ে দেয়। উল্লেখিত ঘটনায় ভিকটিম বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানার একটি ধর্ষণ মামলা দায়ের করেন।উল্লিখিত ঘটনাটি র‌্যাব-৮, সিপিএসসি, বরিশাল এর নজরে আসলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।এরই প্রেক্ষিতে,র‍্যাব-৮, বরিশাল এবং র‌্যাব-৩, শাহজাহানপুর,ঢাকা যৌথ অভিযান পরিচালনা করে উক্ত অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়।গ্রেফতারকৃত অভিযুক্তকে ঢাকার খিলগাঁও থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ