মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

বিএনপি নেতা বাবরের গোপালগঞ্জে বাসা থেকে অস্ত্র উদ্ধার

ফয়জুল ইসলাম (লিমন)গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের এমপি প্রার্থী ডা. কে এম বাবরের বাসা থেকে দেশীয় পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে যৌথ বাহিনী। শুক্রবার (২২ আগস্ট) ভোর রাতে বিএনপি নেতা বাবরের থানাপাড়ার বকুলতলা রোডের বাসায় অভিযান চালিয়ে বাথরুমের ফ্লাশ ট্যাংকের ভেতর লুকিয়ে রাখা একটি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় বাসায় ছিলেন না বিএনপির ওই নেতা
এবিষয়ে বিএনপি নেতা বাবরের মন্তব্য জানতে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।যৌথ বাহিনী সূত্রে আজকের সংবাদ জানতে পেরেছে, কর্ডন অ্যান্ড সার্চ অপারেশনের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সেনাবাহিনীর টহল দল ছাড়াও গোপালগঞ্জ সদর থানা পুলিশের সদস্যরা অংশ নিয়ে ছিলেন। অভিযান শেষে উদ্ধারকৃত পাইপগান ও কার্তুজ সদর থানায় জমা দেয়া হয়েছে।গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান আজকের সংবাদ কে বলেন, গত রাতে বিএনপি নেতা কে এম বাবরের বাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে একটি পাইপগান ও একটি পরিত্যক্ত কার্তুজ উদ্ধার করে থানায় জমা দিয়েছে। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরবর্তীতে বিএনপির ওই নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুকে আমরা
নোটিশ