বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

ভান্ডারিয়ায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেফতার করে র‍্যাব-৮

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি চাঞ্চল্যকর হত্যাকান্ডের মত নেক্কারজনক ঘটনার সাথে জড়িত আসামীদের দ্রুততম সময়ের মধ্যে আটক করে আইনের আওতায় এনে সাধারণ জনমনে স্বস্তি ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে র‌্যাব। র‌্যাব-৮, বরিশাল এবং র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প এর একটি যৌথ আভিযানিক দল ০৯ আগস্ট ২০২৫ ইং তারিখ ০১.০০ ঘটিকার নঁওগা জেলার রাণীনগর থানাধীন খাসঘর গ্রামে অভিযান পরিচালনা করে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানার অটোরিকশাচালক রব্বানী বেপারী(২৪)’কে বাসা থেকে ডেকে নিয়ে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান অভিযুক্ত মোঃ রবিউল বেপারী(২৩), পিতা: মোঃ সালাম বেপারী, সাং: দক্ষিণ ভিটাবাড়িয়া, থানা: ভান্ডারিয়া, জেলা: পিরোজপুর’কে গ্রেফতার করে |মামলার বিবরণে জানা যায়, গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ রবিউল বেপারী(২৩)’সহ অন্যান্য অভিযুক্তরা গত ০৩/০৮/২০২৫ ইং অনুমান ২১৩০ ঘটিকার সময় অটোরিক্সা চালক ভিকটিম রব্বানী বেপারী (২৪) কে বাড়ি থেকে ডেকে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন কাপালিরহাট বাজারের দিকে নিয়ে যায়। দীর্ঘ সময় পরেও ভিকটিম আর বাড়ি ফিরেনি। পরের দিন অর্থাৎ ০৪/ ০৮/২০২৫ ইং সকাল ০৭৩০ ঘটিকার সময় কয়েকজন শিশু শিক্ষার্থী পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানাধীন কাপালিরহাট বাজার জামে মসজিদ সংলগ্ন পশ্চিম পাশে সৌলার খালের মধ্যে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে আশেপাশের লোকজনকে ডাকাডাকি করে। খবর পেয়ে ভিকটিমের পরিবার ঘটনাস্থলে গিয়ে লাশটি তাদের ছেলে রব্বানী বেপারীর বলে সনাক্ত করে।উল্লিখিত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় একটি হত্যা মামলা রুজু করেন। উক্ত হত্যাকাণ্ডের ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। উক্ত ঘটনাটি র‌্যাব-৮, বরিশালের নজরে আসলে হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-৮ ও র‌্যাব-৫ এরএকটি যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পাড়েরহাট নৌ পুলিশ ফাঁড়ি, ইন্দুরকানি, পিরোজপুর এর নিকট হস্তান্তর করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ