বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ঢাকা থেকে পরিচালিত দৈনিক ভোরের কন্ঠ পত্রিকার অনলাইন ভার্সনে ৫ আগস্ট পাথরঘাটায় নৌবাহিনী অভিযানে অবৈধ সিগারেট জব্দ, দুইজনকে জরিমানা সহ বিনাশ্রম কারাদণ্ড শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। উক্ত প্রকাশিত সংবাদে উল্লেখ করে বার্গো টোবাকো প্রধান কার্যালয় বরিশাল অফিস কোম্পানির ২৫,৭৬০ শলাকা কিং সিগারেট সিগারেট জব্দ করা হয় ।এ ঘটনায় পাথরঘাটা উপজেলার সেলসম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন এবং ডিলার মোঃ হাসান তাদেরকে আটক করা হয়। কিং সিগারেট নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা বানোয়াট, মিথ্যে, ভিত্তিহীন, উদ্দেশ্যে প্রনোদিত। কিং সিগারেট কোম্পানির সুনাম নষ্ট করার জন্য সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে এমন সংবাদ প্রকাশিত করিয়াছেন। উক্ত প্রকাশিত সংবাদের আমরা কিং সিগারেট কোম্পানির বরিশাল অফিসের মোঃ ইউসুফ আলী হাওলাদার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মূলত বরিশাল অফিসের কিং সিগারেট জব্দ করে নাই। ওখানে ফিফটি ফিফটি সিগারেট জব্দ করা হয়েছে। এবং আটক যে দুইজন সেলসম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন এবং ডিলার মোঃ হাসান তারা কিং সিগারেটের প্রধান কার্যালয় বরিশাল অফিস কোম্পানির লোক না । আমরা জানতে পেরেছি তারা টুয়েন্টি-টুয়েন্টি, ফিফটি ফিফটি সিগারেট কোম্পানির লোক। কাজেই আমাদের স্বনামধন্য প্রতিষ্ঠান নিয়ে যারা এই সংবাদ প্রকাশ করিয়াছেন, এবং আমাদের কোম্পানির মান সম্মান ক্ষুন্ন করিয়াছেন প্রশাসনের তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। ভবিষ্যতে সঠিক তথ্য না জেনে এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে বিরত থাকার আহ্বান জানাই। কিং সিগারেট কোম্পানির বরিশাল অফিসের ইউছুফ আলী জানান, এই সংবাদ প্রকাশ করায় আমাদের কোটি টাকার মানহানি হয়েছে। তাই সাংবাদিকদের সতর্কতা সাথে সত্য মিথ্যা যাচাই করে সংবাদ প্রকাশ করার হুঁশিয়ারি দেন। এই মিথ্যে সংবাদ প্রকাশ করার ক্ষেত্রে পত্রিকার পক্ষ থেকে দুঃখ প্রকাশ না করলে এবং ক্ষমা না চাইলে। আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। নিবেদক -মোহাম্মদ ইউসুফ আলী হাওলাদার,কিং সিগারেট কোম্পানি, বরিশাল অফিস।



ফেসবুকে আমরা
নোটিশ