প্রেস বিজ্ঞপ্তি : র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের শান্তি শৃংখলা রক্ষায় বিভিন্ন ধরণের সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করে। মানুষের জানমালের নিরাপত্তা বিধানে র্যাব সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করে আসছে । র্যাব অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে অগ্রণী ভুমিকা পালন করে। মহাপরিচালক র্যাব ফোর্সেসের সুস্পষ্ট নির্দেশনা মোতাবেক র্যাব আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সর্বাত্মক অভিযান অব্যাহত রাখে।এরই ধারাবাহিকতায় র্যাব-৮ ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৫ জুলাই বিকেলে ভোলা সদর বাপ্তা ইউনিয়নের হাজিরহাট এলাকার মুজিব উদ্দিনের বাড়ির পাশের রাস্তার সুপারি বাগান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সিমেন্টের ব্যাগের ভিতর থেকে তিনটি কার্তুজ টি ওয়ান স্যুটার বন্দুকসহ ত্রিশ হাজার টাকা মূল্যের জাল নোট উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করে।পরে পরিত্যক্ত অবস্থায় জব্দকৃত আলামতসমূহের বিষয়ে আইনগত কার্যক্রম গ্রহনের নিমিত্তে আলামতসমূহ অফিসার ইনচার্জ ভোলা সদর মডেল থানা বরাবর জিডি মূলে হস্তান্তর করা হয় । দেশে ও জনগণের জানমাল রক্ষার্থে এবং সন্ত্রাস নির্মূলে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। র্যাবের প্রতি জনগণ খুশি।