সোমবার, ০৪ মে ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বাগেরহাটের মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা আল আমিনকে র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতার। পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তা, ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ চাঞ্চল্যকর ডাকাতি মামলার পলাতক ডাকাত দলের নেতা লিটনকে পটুয়াখালী থেকে গ্রেফতার করে র‌্যাব -৮। চাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে মহান মে দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ মৃত্তিকা ল্যাব ‘ব্রহ্মপুত্র’: মাটি পরীক্ষায় মিলছে সুষম সার ব্যবহারের দিকনির্দেশনা চট্টগ্রামে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ মহানন্দা সেতু টোলমুক্ত করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন প্রেমঘটিত বিরোধে ঝিনাইগাতীতে দুই গ্রুপের সংঘর্ষ: আহত ৩, জিজ্ঞাসাবাদের জন্য আটক ২ চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত

নুরুল আমিন লিটন গাজীকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে চায় দলীয় নেতাকর্মী

মোঃ রিয়াজুর রহমান পটুয়াখালী প্রতিনিধি
তীব্র গরমে ভেজা মুখ, উচ্চকিত গলায় উচ্ছ্বসিত স্লোগান, চোখে অবারিত সাহস।পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি নুরুল আমিন লিটন গাজীকে জেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে চায় দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ।সাবেক জেলা যুবদলের সহ-সভাপতি ও সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে সাধারণ মানুষের মাঝে সাড়া ফেলেছে ব্যাপক ভাবে।দলীয় নেতা-কর্মীদের মতে,দলমত নির্বিশেষে জেলা,উপজেলা, পৌর ও ইউনিয়ন সকল স্তরের মানুষ সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চায়। খোঁজ নিয়ে জানা গেছে, যুবদলের সাবেক এই সহ-সভাপতি নুরুল আমিন লিটন গাজী সাধারণ মানুষের মধ্যে তার আকাশচুম্বি যে জনপ্রিয়তা রয়েছে তাতে যোগ্য নেতা ও প্রতিটি আন্দোলন সংগ্রামে তিনি থেকেছেন সামনের সারিতে
দিয়েছেন সফল নেতৃত্ব। দল ও জনগণের অধিকার রক্ষায় তিনি একজন নিবেদিত প্রাণ। জনবান্ধব এবং পরীক্ষিত ও লড়াকু সৈনিক। প্রচলিত রাজনৈতিক ধারায় থাকলেও লোভ লালসার স্রোতে গা ভাসাননি তিনি। নেতাকর্মিদের সঙ্গে থেকে এখনও সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন তিনি ৷সাবেক এই যুবদল নেতা জানায়,রাজপথে নেমে আসা এই মানুষগুলো শুধুই রাজনৈতিক কর্মী নয়, তারা নিপীড়নের ইতিহাসের জীবন্ত দলিল। নির্যাতিত এই মানুষগুলো আবার এসেছেন রাজপথে। তাদের চোখে এখন একটিই স্বপ্ন- একটি ফ্যাসিবাদহীন, গণতান্ত্রিক বাংলাদেশ। যেখানে রাজনীতি অপরাধ নয়, মত প্রকাশ শাস্তিযোগ্য নয়, বরং অধিকার। তারা চান অন্তর্বর্তী সরকারের অধীনে একটি দ্রুত নিরপেক্ষ নির্বাচন এবং নির্বাচিত সরকার ব্যবস্থা, যেখানে কেউ রাজনৈতিক কারণে গুম হবে না, কেউ মিথ্যা মামলায় বছরের পর বছর জেলে সময় পার করবে না, কেউ রাজনীতির জন্য পিতা,ভাই, পুত্র, পরিবারের সদস্য বা বন্ধু হারাবে না। বর্তমান উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ সাধারণ মানুষকে সাথে নিরলস ভাবে কাজ করছেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সহ-সভাপতি জেলা যুবদলের এই নেতা ৷ সিদ্ধান্ত দলীয় নেতাকর্মী ও জনগণের ওপর।



ফেসবুকে আমরা
নোটিশ