শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির কঠোর অবস্থান

সাধন রায়,লালমনিরহাট প্রতিনিধি: এক হাতে এক বছরের মেয়ে মরিয়ম আভতারকে জড়িয়ে ধরে চুপচাপ বসে আছেন মানিকজান বেগম। চোখ স্থির বাংলাদেশের দিকে—জিরোলাইন পেরিয়ে আরও এক কদম এগোলেই যেন নতুন আশার আলো, অথচ জানেন না সামনে সত্যিই মুক্তি আছে কিনা। সীমান্তে পুশইনের ঘটনা নতুন নয়, কিন্তু নারীদের কান্না আর শিশুর নিরুপায় মুখ এই ঘটনাকে করেছে আরও মর্মান্তিক। বুধবার( ২৮ মে) ভোরে লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউনিয়নের কুটিবাড়ী চওড়াটারী সীমান্তের জিরোলাইনে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৩ জন নারী-পুরুষ ও শিশুকে এনে জড়ো করে। অভিযোগ, তাদের বাংলাদেশে পুশইন করার প্রস্তুতি নিচ্ছিল বিএসএফ। খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং স্থানীয়রা সেখানে অবস্থান নেয়।
সীমান্তের ৯২৪ নম্বর মেইন পিলার ও সাব পিলার ৯ (এস)-এর কাছে জিরোলাইনে বসে থাকা এই ১৩ জনের দিকে এখন তাকিয়ে দুই দেশের সীমান্তরক্ষীরা। তারা কেউই আর ফিরে যেতে পারছে না ভারতে, আবার ঢুকতেও পারছে না বাংলাদেশে। এই অবস্থায় কাটছে তাদের দু:সহ সময়—ভয়, অনিশ্চয়তা আর একরাশ ক্লান্তি নিয়ে।দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোস্তাকিন আলী জানান, “আমি দূর থেকে তাদের সাথে কথা বলেছি। তারা জানিয়েছে, তারা ভারতের আসাম রাজ্যের দাররাং জেলার গলগাঁও থানার বাসিন্দা। তাদের কাছে ভোটার কার্ডসহ সমস্ত পরিচয়পত্র ছিল, কিন্তু বিএসএফ তা কেড়ে নিয়েছে।তিনি বলেন, আমরা স্থানীয়রা সীমান্তে অবস্থান নিয়েছি বিজিবির সঙ্গে। আমাদের এলাকায় এভাবে কাউকে জোর করে পাঠানো হলে সেটা আমরা মেনে নেব না। জিরোলাইনে অবস্থানরত ব্যক্তিরা হলেন:আমানুল্লাহ হক (৫৭), নুরুল ইসলাম (৬৫), সেকেন্দার আলী (৬০), সোহরাব আলী (৪৮), মজিবর শেখ (৫৪), আব্দুল শেখ (৬৪), রোবেদা বেগম (৪৬), আছিয়া খাতুন (৫০), মানিকজান বেগম (৩৮), রেহানা খাতুন (৫৩), সবিরন নেছা (৫০), মনি বেগম (৩৬) ও মরিয়ম আখতার (১)। লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের দূর্গাপুর কোম্পানি ক্যাম্পের কমান্ডার সুবদোর আব্দুস সালাম বলেন,আমরা বিএসএফকে পতাকা বৈঠকের জন্য আহ্বান জানিয়েছি, কিন্তু তারা এখনো কোনো সাড়া দেয়নি। বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে আছেন এবং কাউকে বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হবে না। তিনি আরও বলেন, স্থানীয়রাও আমাদের সঙ্গে রয়েছে। আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত।



ফেসবুকে আমরা
নোটিশ