বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

রেলওয়ে স্টেশনে যাত্রীসেবায়,নানা অনিয়মে দুদকের অভিযান

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী রেলওয়ে স্টেশনে যাত্রীসেবায় হয়রানি, টিকিট কালোবাজারি ও নানা অনিয়মের অভিযোগে এনফোর্সমেন্ট৷ অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল এই অভিযান পরিচালনা করে।চার সদস্যের এ দলের নেতৃত্বে ছিলেন রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন। দুদকের প্রধান কার্যালয় থেকে দেওয়া নির্দেশনার পরিপ্রেক্ষিতে রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক ফজলুল বারী এক চিঠির মাধ্যমে এই এনফোর্সমেন্ট টিম গঠন করেন। এরপরই কর্মকর্তারা অভিযানে নামেন।
তাঁরা স্টেশন ব্যবস্থাপকের কক্ষে টিকিট বিক্রি, যাত্রীসেবায় হয়রানি এবং কুলির ভাড়ায় অনিয়ম নিয়ে সংশ্লিষ্টদের সতর্ক করেন। আসন্ন ঈদে যাত্রীসেবার মান বজায় রাখার বিষয়েও তারা নির্দেশনা দেন। অনিয়মের কোনো অভিযোগ পেলে ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেন দুদক কর্মকর্তারা।অভিযানের বিষয়ে জানতে চাইলে স্টেশন ব্যবস্থাপক শহিদুল আলম বলেন,সামনে ঈদ, এই সময়ে যাতে ট্রেনের টিকিট কালোবাজারি না হয় এবং কোনো ধরনের অনিয়ম- দুর্নীতি না ঘটে, সে বিষয়ে দুদক কর্মকর্তারা আমাদের অবহিত করেছেন। আমাদের উদ্দেশ্যে একটি বার্তাও দিয়েছেন—ভবিষ্যতে যেন এমন কিছু না ঘটে। আমরা শুরু থেকেই সতর্ক রয়েছি। ঈদের আগাম কোনো টিকিট কাউন্টার থেকে দেওয়া হবে না, সব টিকিটই অনলাইনে বিতরণ করা হবে। তিনি আরও বলেন,আমরা দুদক কর্মকর্তাদের জানিয়েছি, যেহেতু শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে,তাই অনিয়মের কোনো সুযোগ নেই। গতবার ঈদের সময় যেভাবে সুনাম অর্জন করেছি, এবারও তেমনই তৎপর থাকব। যাত্রীসেবার মানও ঠিক থাকবে বলে আমরা আশাবাদী।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ