শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

চরফ্যাশনে গ্রাম আদালত বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

ভোলা প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলায় গ্রাম আদালত সক্রিয়করণ ও শক্তিশালীকরণের লক্ষ্যে দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 
বৃহস্পতিবার (২২ মে) বেলা ১১টায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে চরফ্যাশন অফিসার্স ক্লাবে ও উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়। প্রশিক্ষণে উপজেলার ২১টি ইউনিয়নের ইউপি সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রাম আদালতের কার্যক্রম, আইন-শৃঙ্খলা, নারী ও শিশু অধিকার, ফৌজদারী ও দেওয়ানী মামলাগুলোর মধ্যে চুরি, ঝগড়া-বিবাদ, মারামারি, সম্পত্তি দখল পুনরুদ্ধারসহ পাওনা টাকা আদায়, স্ত্রী কর্তৃক বকেয়া ভরণপোষণ, গ্রাম আদালতে সর্বোচ্চ তিন লাখ টাকা ফৌজদারী ও দেওয়ানী বিরোধ মামলার নিষ্পত্তি করাসহ বিভিন্ন
বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জানাযায়, চরফ্যাশন উপজেলার ২১ ইউনিয়নের ইউপি সদস্যদের গ্রাম আদালত বিষয়ে ধারনা ও বিচারিক প্রক্রিয়া সম্পর্কে সচেনতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের অধিনে ও ইউরোপিয় ইউনিয়ন এবং ইউএনডিপির অর্থায়ানে ও কারিগরি সহযোগিতায় চরফ্যাশন অফিসার্স ক্লাবে ও উপজেলা পরিষদের সভাকক্ষে ইউপি সদস্যদের নিয়ে দু’দিন ব্যাপি কর্মশালার আয়োজন করা হয়।প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমাজ সেবা অফিসার মো. মামুন হোসাইন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. টি এস এম ফিদা হাসান প্রমুখ। এছাড়াও গ্রাম আদালতের উপজেলা সম্বনয়কারী রিয়াজ মোর্শেদ। প্রশিক্ষণ শেষে উপজেলা নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথি বলেন, “গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে স্বল্প সময় ও খরচ বাঁচিয়ে বিরোধ নিষ্পত্তি করা সম্ভব। তবে বিচারকদের নিরপেক্ষ ও স্বচ্ছ ভূমিকা পালন জরুরি। ইউপি সদস্যদের সক্রিয় অংশগ্রহণই গ্রাম আদালতের সাফল্য নিশ্চিত করবে। প্রশিক্ষণে অংশগ্রহণকারী ইউপি সদস্যরা গ্রাম আদালত সম্পর্কে গভীর ধারণা অর্জন করেন এবং স্থানীয় পর্যায়ে এর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ হন।



ফেসবুকে আমরা
নোটিশ