প্রেস বিজ্ঞপ্তি : মাদকের কড়াল গ্রাসে যুব সমাজ আজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদক দ্রব্য রোধ করা বর্তমান সময়ে একটা বড় চ্যালেঞ্জ। মাননীয় পুলিশ কমিশনার সাহেবের সার্বিক দিক নির্দেশনায় এয়ারপোর্ট থানা পুলিশ মাদক উদ্ধার অভিযানে কাজ করে যাচ্ছে। সফল অভিযানগুলি ধারাবাহিকভাবে আপনারা লেখনির মাধ্যমে তুলে ধারায় জনমনে সচেতনতা বৃদ্ধি ও অপরাধ ভীতি হ্রাস পেয়েছে। আজকের উদঘাটিত ঘটনাটি ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ায় প্রচারের মাধ্যমে জনমনে মাদকের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি সহ মাদক রোধে জনসাধারন উজ্জীবিত হবে বরিশাল মহানগর পুলিশ মনে করে।এয়ারপোর্ট থানার এসআই/মোঃ তারিকুজ্জমান এবং এএসআই/মোঃ আজমল উদ্দিন ঠাকুর সাঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মোবাইল-৪ ডিউটি করা কালীন রাত অনুমান ২৩.০০ ঘটিকায় এয়ারপোর্ট থানাধীন বরিশাল টু ঢাকা মহাসড়কস্থ গড়িয়ারপাড় নামক বাস স্ট্যান্ডে বানাড়ীপাড়া গামী মাহেন্দ্র গাড়ীর জন্য ০১ জন ব্যক্তিকে হাতে একটি নীল রঙ্গের ড্রাম সহ অপেক্ষা করতে দেখে টহলরত পুলিশের সন্দেহ হওয়ায় এসআই/মোঃ তারিকুজ্জামান সাঙ্গীয় ফোর্সসহ জিজ্ঞাসাবাদের জন্য উক্ত ব্যক্তির নিকট গেলে সে পুলিশের আগমন টের পেয়ে ড্রামসহ কৌশলে পালানোর চেষ্টা কালে এসআই মোঃ তারিকুজ্জামান উক্ত ব্যক্তিকে গ্রেফতার করে তার হেফাজত (হাত) হতে কালো রংয়ের ঢাকনাসহ নীর রংয়ের একটি ড্রাম তল্লাশি করে ড্রামের মধ্যে পেস্ট রংয়ের ১০ টি পলিথিনের প্যাকেট পান। প্রতিটি প্যাকেটে ০১ (এক) কেজি করে মোট ১০ (দশ) কেজি গাঁজা। যার অবৈধ বাজার মূল্য অনুমান (৬০,০০০ x ১০) = ৬,০০,০০০/- টাকা পেয়ে জব্দ তালিকা মূলে জব্দ করেন। গ্রেফতারকৃত আসামীর নাম ঠিকানা জিজ্ঞাসাবাদে তার নাম নয়ন তালুকদার (১৯) পিতা- মিলন তালুকদার, মাতা- মৃত হাসিনা আক্তার মনি বেগম, সাং- উত্তর ফুলহাতা, তালুকদার বাড়ী, ইউপি-বহরবুনিয়া, থানা- মোড়লগঞ্জ, জেলা- বাগেরহাট বলে জানায়। তার বিরুদ্ধে আরো একটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারধীন আছে বলে জানা যায়। এই সংক্রান্তে এসআই/মোঃ তারিকুজ্জামান বাদী হয়ে এজাহার দাখিল করেছে। মামলা রুজু প্রক্রিয়াধীন আছে। গ্রেফতারকৃত আসামী এয়ারপোর্ট থানা হাজতে আছে।