মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

১৬ ইঞ্চি কলাগাছে ৭ মোচা,কুড়িগ্রামের রাজারহাটে

আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজারহাটে ১৬ ইঞ্চি একটি কলাগাছে ৭টি মোচা (মোখজ) ধরেছে। এত ছোট গাছে এতগুলো মোচা ধরায় এলাকায় দারুণ
চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কলার এই মোচা শত শত মানুষ একনজর দেখার জন্য ভিড় করছে।এলাকাবাসী জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিহাট বাজারের অদূরে উত্তর দিকে চাকিরপশার উপস্বাস্থ্য কেন্দ্রের পাশে নুরজ্জামালের বাড়ির পাশে একটি ১৬ ইঞ্চি কলার গাছে ৭টি মোচা (মোখজ) বের হয়। শনিবার বিকেলে দিকে ধান কাটতে যাওয়া কৃষক ওই কলাগাছে এত মোচা দেখে চিৎকার দিয়ে ওঠে। পরে বাড়ির লোকজন ছুটে গিয়ে কলাগাছে এ দৃশ্য দেখে হতভম্ব হয়ে পড়ে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে শত শত মানুষ এত ছোট কলাগাছের ৭টি মোচা দেখতে ভিড় জমাতে থাকে।সোনাবর এলাকা থেকে দেখতে আসা গায়ক ত্রৈলক্যনাথ রায় (৫২) বলেন, এত ছোট কলাগাছে ৭টি মোখজ (মোচা) কখনো দেখিনি। এই প্রথম আমার জীবনে দেখা।সেকেন্দার আলী নামে আরেক ব্যক্তি বলেন, এটা আল্লাহর ইচ্ছা। তিনি চাইলে কিনা হয়।রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, এখানে অনেক বেশি পরাগায়ন হয়ে গেছে। এজন্য হয়তো এতগুলো মোচা হয়েছে। তবে এ রকম ঘটনা প্রকৃতিতে খুবই দুর্লভ।



ফেসবুকে আমরা
নোটিশ