মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৩ কোটি ৬ লক্ষ টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ

প্রেস বিজ্ঞপ্তি : শনিবার( ১৭ মে) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ (১৭ মে) শনিবার সকাল ৭ টায় কোস্ট গার্ড স্টেশন হিজলা কর্তৃক বরিশালের হিজলা থানাধীন চরদুর্গাপুর সংলগ্ন এলাকার মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১টি সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করে প্রায় ৩ কোটি ৬ লক্ষ টাকা মূল্যের ১ কোটি ২ লক্ষ পিস অবৈধ চিংড়ি রেণু ও কাঠের বোটসহ ২ জন পাচারকারী মোঃ স্বপন (৩২) এবং আল-আমিন (২২) কে আটক করা হয়।পরবর্তীতে জব্দকৃত রেণু উপজেলা মৎস্য কর্মকর্তার অনুমতিক্রমে মৎস্য প্রতিনিধির উপস্থিতিতে মেঘনা নদীতে অবমুক্ত ও জব্দকৃত কাঠের বোট মৎস্য প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয় এবং রেণু পাচারকারীদ্বয়কে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



ফেসবুকে আমরা
নোটিশ