মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

গুরুদাসপুর জনদুর্ভোগের কারণ সরকারি পুকুর সংস্কারের দাবিতে মানববন্ধন

গুরুদাসপর (নাটোর) প্রতিনিধি : নাটোরের গুরুদাসপুরে একটি সরকারি পুকুর মানুষের জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নানা অব্যবস্থাপনা ও সংস্কারের অভাবে পুকুরটি গিলে খাচ্ছে জায়গা-জমি, রাস্তাঘাট ও গাছপালা। চারপাশ ভাঙতে ভাঙতে ৮ বিঘার পুকুর এখন প্রায় ১৬ বিঘা হয়েছে। উপজেলার চন্দ্রপুর মাঝপাড়া গ্রামের ওই পুকুরটি সংস্কারের দাবিতে মানববন্ধনও করেছেন এলাকাবাসী।শনিবার বিকেলে মানববন্ধনে অংশ নেয়া সেনাসদস্য রাব্বী সিকদার ও ইমাম জুয়েল রানা বলেন, পুকুরের চারপাশেই ঘণবসতি। দুইপাড়ে হেড়িংবন্ড রাস্তার অধিকাংশই পুকুরের পেটে চলে গেছে। গ্রামবাসীর অর্থায়নে বাঁশের সাকো তৈরি করা হলেও তা ঝুঁকিপুর্ন। শিশুরা ওই ঝুঁকি মাথায় নিয়েই স্কুলে যাতায়াত করে। নাজিরপুর ইউনিয়ন যুবদলের সেক্রেটারী ইমান আলী বলেন, আওয়ামী লীগের প্রভাবশালী নেপাল হালদার, বেল্লাল হোসেন, মোজাম্মেল গং পুকুরটি সরকারিভাবে লিজ নিলেও এলাকাবাসীর ভোগান্তি নিরসনে তারা কোনো ভূমিকা রাখেননি। অথচ এই পুকুরে ডুবে কালাম মিয়ার শিশুসহ অনেক শিশু-সন্তান ডুবে মারা গেছে।স্থানীয় কৃষক নুরুজ্জামান ও গৃহিনী তাছিরনসহ এলাকাবাসী জানান, প্রশাসনে বারবার আবেদন নিবেদন করে আশ্বাস পেলেও পুকুরটি সংস্কার হয়নি। রাস্তার অভাবে লাশ কবরে নিতে হলে ৫ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়।নাজিরপুর ইউপি চেয়ারম্যান মো. আইয়ুব আলী বলেন, ডিসি, ইউএনও, এসিল্যান্ড বরাবর বহুবার লিখিত আবেদন দিয়েও প্রতিকার মেলেনি। পুকুরটির ভাঙনরোধে এবং জনস্বার্থে জরুরী ভিত্তিতে সংস্কারের পদক্ষেপ নেওয়া উচিত।এ ব্যাপারে গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, সমস্যা নিরসনে ঈদের পরপরই সংশ্লিষ্টদের সাথে নিয়ে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুকে আমরা
নোটিশ