শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

মাদারীপুরের হত্যা মামলার আসামী আল আমিন কেরাণীগঞ্জে র‌্যাবের হাতে গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি : গত ২৩ মার্চ রাত ১০ টায় ভিকটিম সাকিল মুন্সী (৩৫) তার বাড়ির পিছনে প্রতিবেশি পলাশের জমিতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে আসামী মো: আল আমিন হাওলাদার (২৮)’সহ অপরাপর আসামীগণ দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমকে এলোপাথারী কুপিয়ে রক্তাক্ত জখম করে। ভিকটিমকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিমের ভাই হাসান মুন্সী (৪৫) বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং- ৪০, তারিখ- ২৬/০৩/২০২৫ খ্রি., ধারা- ১৪৩/৩০২/৩৪/১০৯ পেনাল কোড, ১৮৬০। মামলার বিষয়টি জানতে পেরে উল্লেখিত ঘটনায় জড়িত আসামীগণ আত্মগোপনে চলে যায়। পরবর্তীতে উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা ঘটনায় জড়িত আসামীদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল উল্লেখিত আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ১( এপ্রিল) মঙ্গলবার রাত সাড়ে দশটায় উক্ত আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানার রাজেন্দ্রপুর বাঘৈর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে উল্লেখিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী মো: আল আমিন হাওলাদার (২৮), পিতা- মো: আলমগীর হাওলাদার, সাং- নতুন মাদারীপুর (লক্ষীগঞ্জ), থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর ।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দ্রুত বিচার ও বিস্ফোরক দ্রব্য আইনসহ মাদারীপুর সদর থানায় মোট ১৮ টি মামলা রয়েছে গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ