সাধন রায়,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটবাসীকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঈদের শুভেচ্ছা জানালেন আকিজ টোব্যাকো কোম্পানি লালমনিরহাট সদর উপজেলা এজেন্ট সাইফুল ইসলাম।ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, লালমনিরহাটসহ সারা বিশ্বের মুসলমানদের পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। এসময় তিনি জেলার সকল শ্রেনীর মানুষ ও বিশ্ব মুসলমানদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।তিনি আরো বলেন মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বগীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে এই ঈদ উল ফিতর।ঈদ উল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে।মাসব্যাপী রমজানের আত্মাশুদ্ধির মহান দীক্ষার মধ্যে দিয়ে আসে। ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত দেশের বিদ্যমান ক্রান্তি- লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দে নিজেদের ভাগ করে নিতে হবে।তাই ঈদ উল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঈীকার হোক সকল হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়,সাম্য ঐক্য, ভ্রাতৃত্ব,দয়া, সহানুভূতি,মানবতা,ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালাবাসাপূর্ন সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজকরা।