মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

বরিশালে যৌথ অভিযানে ব্যাবসায়ীসহ ৩ হজার ৬০কেজি জাটকা ইলিশ উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষা, চোরাচালান, মজুদদার, বিভিন্ন অসাধু ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‍্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।
বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ী দেশের বিভিন্ন এলাকায় জাটকা আহরণ করে বাজারজাত করে আসছে, ইলিশ এর প্রজনন, সংরক্ষণ ও বিপননে ক্ষতি সাধিত হচ্ছে। এরই প্রেক্ষিতে, র‌্যাব-৮, বরিশাল গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে ও নিয়মিত অভিযান পরিচালনা করছে। র‌্যাব -৮, বরিশাল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে , বরিশাল জেলার কোতয়ালি থানার দপদপিয়া টোল প্লাজা এলাকায় বিপুল পরিমাণ জাটকা বিক্রয়ের উদ্দেশ্যে বাজারজাত করা হচ্ছে । উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮, বরিশাল, সদর কোম্পানী ও জেলা মৎস্য কর্মকর্তা, মৎস্য অধিদপ্তর, বরিশাল এর একটি দল যৌথ অভিযান পরিচালনা করে ২২ মার্চ ২০২৫ ইং সময় আনুমানিক ১৪.৩০ ঘটিকার সময় বরিশালের কোতয়ালী থানাধীন দপদপিয়া টোল প্লাজা এলাকা থেকে জাটকা বাজারজাতকরণের সময় ০৩ জন নিষিদ্ধ জাটকা ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের নিকট থেকে ৩০৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত প্রত্যেককে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কর্তৃক পৃথকভাবে ৫০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদন্ড প্রদান করে ছেড়ে দেওয়া হয় ।
পরবর্তীতে, মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা, বৃদ্ধাশ্রম ও অসহায়দের মাঝে বিতরণ করা হয়। ভবিষ্যতেও র‌্যাব-৮ এর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।



ফেসবুকে আমরা
নোটিশ