বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র সুনামগঞ্জের জামালগঞ্জে নৌযান শ্রমিক ও ব্যবসায়িদের ন্যায্য দাবী আদায়ে নির্বাহী অফিসারের সাথে সমস্যা সমাধানে মতবিনিময় সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায় বন্ধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতার জামাতা এখন বর্তমান বিআরটিসির চেয়ারম্যান! তার মাসিক মাসোয়ারা ৩ কোটি ৩৬ লক্ষ টাকা গোপালগঞ্জের ঘোষেরচরে বিডি এস রেকর্ডে জমি নিয়ে চরম অনিশ্চয়তা, পৈতৃক সম্পত্তি ফিরে পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা ওসি মো: মনিরুজ্জামান বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাইয়ের মৃত্যু নিয়ে “রহস্য” পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি বরিশালের গৌরনদী থানার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী আফজালকে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল Daraz অ্যাপসের নামে ফিশিং লিংক ব্যবহার করে চাকরি দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা আত্মসাৎকারী প্রতারণা চক্রের মূলহোতা মোঃ রিয়াজুল ইসলাম’কে গ্রেফতার করেছে এসআরবি-৮, বরিশাল

গাইবান্ধায় নারী মলম পার্টির সদস্য আটক, নতুন কৌশলে অজ্ঞান করার চেষ্টা

গাইবান্ধা: গাইবান্ধার দারিয়াপুর তেতুলতলা এলাকায় মলম পার্টির এক নারী সদস্যকে আটক করেছে স্থানীয়রা। শুক্রবার (২১ মার্চ) সকাল ১০টার দিকে পুরাতন গরুহাটির কাছে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অভিযুক্ত নারী এক অটোরিকশা চালককে যাত্রীবেশে থামান এবং কৌশলে বলেন, “একটু ফোনে কথা বলো,” এরপর চালকের কানে ফোনটি ধরিয়ে দেন। কিছু সময় পর চালক অস্বাভাবিকভাবে ঘামতে শুরু করেন এবং শারীরিক দুর্বলতা অনুভব করেন।চালক দ্রুত বিষয়টি বুঝতে পেরে চিৎকার দেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে সহায়তা করেন এবং সন্দেহভাজন নারীকে আটক করেন। পরে গাইবান্ধা সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।
গাইবান্ধা সদর থানার ওসি জানান, “অভিযুক্ত নারীকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তার সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা সকলকে অপরিচিত ব্যক্তির দেওয়া ফোন বা অন্য কোনো বস্তু গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।অপরাধ বিশ্লেষকরা বলছেন, মলম পার্টির সদস্যরা এখন আরও আধুনিক কৌশল অবলম্বন করছে। আগে তারা সাধারণত খাবার বা স্প্রে ব্যবহার করে মানুষকে অজ্ঞান করত। তবে এখন কৌশলে ফোন ধরিয়ে দিয়ে কিংবা অন্য উপায়ে সংজ্ঞাহীন করার চেষ্টা করছে।এ ঘটনায় পুলিশ আরও গভীর তদন্তের মাধ্যমে পুরো চক্রকে আইনের আওতায় আনবে বলে আশা করছেন স্থানীয়রা।

ফটোকার্ড বানান



ফেসবুকে আমরা
নোটিশ