রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। আদমদীঘি থানার পুলিশ কনেষ্টবলের অবসর জনিত রাজকীয় দিয়ায় সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়নে গণসংযোগ করেন চেয়ারম্যান পদ পার্থী জুপিটার তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার ঝিনাইগাতীতে বনের ভেতর ১৬ লাখ টাকার ভারতীয় মদ জব্দ তালায় বজ্রপাতে ব্যাবসায়ী নিহত শুকতাইল ইউনিয়নে চেয়ারম্যান রানা মোল্লার গাড়িবহর নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন, জনগণের সঙ্গে মতবিনিময় সৌদিআরবে ওমরাহ হজ্জে নতুন নিয়মে চারদেশ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর❞ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খালেদা জিয়ার রোগমুক্তি কামনা’য় দোয়া, ইফতার-মাহফিল

জাহাঙ্গীর আলম,(বাগমারা) রাজশাহী প্রতিনিধি : রাজশাহীর-বাগমারা উপজেলার তাহেরপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ১৮ পবিত্র মাহে রমজান ইফতার ওয়াক্তে তাহেরপুর উচ্চবিদ্যালয় মাঠে দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
তাহেরপুর পৌর বিএনপির সভাপতি,তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য আবু নাঈম মোহাম্মদ সামসুর রহমান মিন্টুর আয়োজনে এই দোয়া ও ইফতার মাহফিল হয়।আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম বাবু,বড়বিহানলি ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদুর রহমান মিলন,গোয়ালকান্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বকুল সরদার, তাহেরপুর পৌর যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক,পৌর যুবদলের ,তাহেরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম, তাহেরপুর পৌর ছাত্রদলের সভাপতি সোহেল রানা, তাহেরপুর কলেজ ছাত্রদলের সভাপতি বাসার, যুবদল নেতা হালিমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ছাত্রদল,যুবদল, সেচ্ছাসেবকদল ও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আয়োজনে,সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা ও নিরীহ গাজা বাসির জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।



ফেসবুকে আমরা
নোটিশ