মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল সিভিল সার্জনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন-মুলধারার সাংবাদিকদের ছাড়াই প্রেস কনফারেন্স সুখচর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আলোচনা; মোঃ সালাউদ্দিনকে নিয়ে স্থানীয়দের আগ্রহ ভুয়া ঠিকানায় চাকরি, নিয়োগ-বদলি বাণিজ্যের অভিযোগে আলোচনায় কারারক্ষী সুজন মিয়া—নিরপেক্ষ তদন্তের দাবি সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের সিডিএ কার্যালয়ের সামনের ফুটপাত দখলমুক্ত, কঠোর বার্তা চেয়ারম্যানের চট্টগ্রামে র‍্যাবের অভিযানে পরিত্যক্ত বিদেশি রাইফেল উদ্ধার ঋণের চাপ সইতে না পেরে ঠাকুরগাঁওয়ে বৃদ্ধের আত্মহত্যার অভিযোগ গ্রেফতারের পরদিন চট্টগ্রাম কারাগারে হার্ট এ্যাটাকে যুবলীগ নেতার মৃত্যু ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে উচ্চফলনশীল আমন, মরিচ বীজ ও সার বিতরণ ঝিনাইগাতীতে শিশু ইলিয়াছ হত্যা মামলার অন্যতম আসামি নাসির উদ্দিন র‌্যাবের হাতে গ্রেফতার

কেশবপুরে গণহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর : কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ-২৫) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরিফ নেওয়াজ, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বাবু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ এম জিল্লুর রশিদ, পল্লী বিদ্যুতের ডিজিএম আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা তহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার অলোকেশ কুমার সরকার, প্রভাষক আব্দুল হান্নান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মঞ্জু রাণী বিশ্বাস, ন্যাশন্যাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখায় সভাপতি শামীম আখতার মুকুল, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, সাংবাদিক আবুবক্করসহ উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা। সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়।



ফেসবুকে আমরা
নোটিশ