শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

গাইবান্ধায় মিথ্যা বিজ্ঞাপনে ভেজাল শিশু খাদ্য বিক্রি: ব্যবসায়ীকে কারাদণ্ড,জরিমানা

জিহাদ হাক্কানী,গাইবান্ধা : গাইবান্ধায় মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভেজাল শিশু খাদ্য বিক্রি ও ক্রয় রশিদ না রাখার অপরাধে এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ডসহ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) সকালে গাইবান্ধা জেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং কার্যক্রমের সময় এই শাস্তি প্রদান করা হয়।গাইবান্ধার নির্বাহী ম্যাজিস্ট্রেট জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মেসার্স একরামুল স্টোরের স্বত্বাধিকারী মো. আসাদুল ইসলামকে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে ভেজাল শিশু খাদ্য বিক্রির দায়ে এই দণ্ড দেওয়া হয়।বাজার মনিটরিং ও অভিযান পবিত্র রমজান মাস উপলক্ষে গাইবান্ধায় বিশেষ টাস্কফোর্স কমিটির বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এই কার্যক্রমের নেতৃত্ব দেন গাইবান্ধার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আল মামুন। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন, জেলা নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়া, কৃষি বিপণন অধিদপ্তরের কৃষি বিপণন কর্মকর্তা এমএ আশিক, ক্যাব জেলা সভাপতি কেএম রেজাউল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অতিরিক্ত জরিমানা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন জানান, মিথ্যা বিজ্ঞাপনের মাধ্যমে ভেজাল শিশু খাদ্য বিক্রি ও ক্রয় রশিদ না রাখার অপরাধে মো. আসাদুল ইসলামকে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। একই অভিযানে লেবেলবিহীন শিশু খাদ্য রাখার দায়ে আরও তিনটি প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়। বাজারে নিরাপত্তা নিশ্চিতে অভিযান চলমান বিশেষ টাস্কফোর্স কমিটি গাইবান্ধার পুরাতন বাজার ও ডিবি রোড এলাকায় অভিযান পরিচালনা করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।



ফেসবুকে আমরা
নোটিশ