শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

গাইবান্ধায় আবর্জনার স্তূপে মুখবাঁধা লাশ, এলাকায় চাঞ্চল্য

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আবর্জনার স্তূপ থেকে এক অজ্ঞাত ব্যক্তির মুখবাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।মঙ্গলবার (১৮ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার মহাসড়কের পাশে মহেশপুর এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। কাপড়ে মুখবাঁধা অবস্থায় পড়ে থাকা লাশ দেখে প্রথমে এলাকাবাসী হতবাক হয়ে যান। দ্রুত এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে যায়।পরে খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্রো বলেন, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং মরদেহটি উদ্ধার করি। এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।নৃশংস এই ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা নিয়ে স্থানীয়দের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছে। পুলিশের পক্ষ থেকে মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে বলে জানা গেছে।



ফেসবুকে আমরা
নোটিশ