শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

গুরুদাসপুরে ছাগল হত্যাকান্ডে অভিযুক্ত আ’লীগ সভাপতি

গুরুদাসপুর (নাটের) প্রতিনিধি.
নাটোরের গুরুদাসপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি জাহিদুল ইসলামের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় ছাগল হত্যার অভিযোগ দায়ের হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) বিকালে ৪টার দিকে অভিযোগ দাখিল শেষে স্থানীয় চলনবিল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী নান্নু ফকির। তিনি গুরুদাসপুর পৌরশহরের বাজারপাড়া মহল্লার রাজা ফকিরের ছেলে। অভিযুক্ত জাহিদুল ইসলাম মধ্যমপাড়া মহল্লার মৃত আব্দুল হাকিম সরকারের ছেলে।
সংবাদ সম্মেলন ও অভিযোগ সুত্রে জানা গেছে, ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেন আওয়ামীলীগ প্রার্থী মো. জাহিদুল ইসলাম। নির্বাচনের আগে মোটরসাইকেল শোভাযাত্রা করেন তিনি। এসময় চাঁচকৈড় বাজারপাড়া মহল্লার চাকারমোড়ে শোডাউনের মোটরসাইকেলে পিষ্ঠ হয়ে নান্নুর গর্ভবতী ছাগলটি মারা যায়। ঘটনায় অভিযুক্ত জাহিদুল ইসলাম ছাগলের ক্ষতিপুরণ হিসাবে ৩০ হাজার টাকা দেবার প্রতিশ্রæতি দিলেও দলীয় প্রভাবে তা পরিশোধ করেননি। ক্ষতিপুরণ না পেয়ে ৫ বছর পর গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দেন নান্নু।অভিযোগ অস্বীকার করে জাহিদুল ইসলাম বলেন, ছাগল হত্যার অভিযোগটি তার অজানা। বিষয়টি নজরে এলে তাৎক্ষনিক মিটিয়ে ফেলা হতো।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারওয়ার হোসেন অভিযোগ প্রাপ্তির বিষয়ে জানান, বিষয়টি মিটিয়ে নিলে থানা পর্যন্ত গড়াতো না।



ফেসবুকে আমরা
নোটিশ