কয়রা (খুলনা) প্রতিনিধি : কয়রা উপজেলা পরিষদের আয়োজনে
দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি বাচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সুন্দরবন উপকূলীয় অঞ্চল কয়রাতে জাতীয় দুর্যোগ পরিস্থিতি দিবস ২০২৫ ইং পালিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বেলা ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কয়রা উপজেলা পরিষদের চত্বরে ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্স এর অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃষ্টি মহড়া অনুষ্ঠিত হয়।দিবসটির শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বাহির হয়ে পরিষদের মেইন মেইন সড়ক করে প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে এসে শেষ হয়।উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ আবুল কালাম আজাদ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কয়রা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আব্দুস সালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মিজানুর রহমান, বিএনপি নেতা এম এ হাসান, কয়রা প্রেসক্লাবের সভাপতি মাস্টার সদউদ্দিন, কয়রা উপজেলা প্রেসক্লাবের সেক্রেটারি রিয়াসাদ আলী,এনজিও কর্মী তানিয়া সুলতানা,প্রমুখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।