শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

তেরখাদায় ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

তেরখাদা প্রতিনিধিঃ তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসানের নেতৃত্বে সংগীয় অফিসার ফোর্স নিয়ে গত ১০ মার্চ রাতে কুমীরডাঙ্গা এলাকা থেকে ধর্ষণ মামলার আসামী মফিজ শেখকে গ্রেফতার করেন। পুলিশ জানায়, কুমীর ডাঙ্গা এলাকার মফিজ শেখ গত ১বছর আগে কুমীরডাঙ্গা এলাকার এক গৃহবধূর শয়ন কক্ষে গিয়ে গৃহবধূ ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং কৌশলে মোবাইলে বিভিন্ন ভিডিও ধারণ করে। এই ভিডিও বিভিন্ন যোগাযোগ মাধ্যমে প্রচারের ভয় দেখিয়ে দীর্ঘ এক বছর ধরে গৃহবধূকে ধর্ষণ করে আসছে। সর্বশেষ গত ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ রাত সাড়ে ১০টার দিকে গৃহবধূর শয়ন কক্ষে প্রবেশ করে খাটের উপর নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। প্রতিবাদ করলে সে ভিডিও প্রচারের ভয় দেখায়। এ বিষয়ে গৃহবধূ তেরখাদা থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৫, তারিখ-১০/০৩/২০২৫ইং। ধারা ৯(১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ (তৎসহ)৮ (১৮/৮ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন (২)২০১২। তেরখাদা থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, আসামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে।



ফেসবুকে আমরা
নোটিশ