শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জে চিকিৎসকের বিরুদ্ধে প্রেমের সম্পর্ক ও বিয়ের প্রলোভনের অভিযোগ; নারীর মৃত্যুর ঘটনায় আদালতের নির্দেশে কারাগারে অভিযুক্ত পূর্বধলায় এমপি মানসুরা আক্তারের পক্ষ থেকে শিক্ষা উপকরণ বিতরণ ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪ আদমদীঘিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আদমদীঘিতে পরিত্যক্ত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ঝুঁকিপূর্ণ সাতক্ষীরা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধারকৃত মোবাইল ফোন ও বিকাশের টাকা প্রকৃত মালিকের নিকট হস্তান্তর পটুয়াখালীতে মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে জখম ৷ ফল উৎসব -২০২৬ইং উদযাপন করেন এ. টি. একাডেমী বাংলাদেশে সফলভাবে অনুষ্ঠিত CST লেভেল-১ প্রশিক্ষণ: খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও নেতৃত্ব বিকাশে নতুন দিগন্ত কাশিয়ানীতে অবসরপ্রাপ্ত আর্মি সার্জেন্টের গুদামে গভীর রাতে দুর্ধর্ষ চুরি; লাখ টাকার কৃষিপণ্য ও মালামাল লুটের অভিযোগ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

কেশবপুরে ৫ বছরের শিশুকে যৌন নিপীড়নের ঘটনায় লম্পট গ্রেফতার

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর : যশোরের কেশবপুরে ৫ বছরের শিশুকে সুকৌশলে বসতবাড়িতে ডেকে নিয়ে যৌন নিপীড়নের ঘটনায় দুশ্চরিত্রহীন লম্পট ফজর আলী বিশ্বাস (৬০)-কে গ্রেফতার করেছে থানা পুলিশ।রোববার (২ মার্চ-২৫) বিকেলে উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে ওই যৌন নিপীড়নের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় ওই শিশুর মা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। যার থানার মামলা নম্বর-২। গ্রেফতারকৃত ফজর আলী একই গ্রামের মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন আগে শিশুটি তার পিতা-মাতার সাথে কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে নানার বাড়ীতে আসে। ওই দিন বিকেলে নানার বাড়ীর পাশে শিশু মেয়েটি খেলা করছিল। সেই সুবাদে একই গ্রামের মৃত রমজান আলী বিশ্বাসের ছেলে ফজর আলী বিশ্বাস শিশু কন্যাটিকে খাবারের প্রলোভন দেখিয়ে সুকৌশলে বসতবাড়ির গোয়াল ঘরের পিছনে নিয়ে যায়। সেখানেই শিশু মেয়েটির পরনের প্যান্ট খুলে যৌন নিপীড়ন করে। ওইসময় শিশুটি কান্নাকাটি করতে থাকলে ঘটনাস্থল থেকে ফজর আলী পালিয়ে যায়। পরবর্তীতে ফজর আলী বিশ্বাসের স্ত্রী আইয়ন নেছা ও নওশের এর স্ত্রী শিশুটিকে কান্নাকাটি করতে দেখে সেখান থেকে তাকে উদ্ধার করে তার মায়ের কাছে নিয়ে যায়। তারপর সকলের উপস্থিতিতে তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিস্তারিত জানান। এমন ন্যাক্কারজনক ঘটনা তাৎক্ষণিকভাবে এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবকসহ এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে এলাকাবাসী ফজর আলীকে আটকিয়ে রেখে থানা পুলিশকে সংবাদ দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফজর আলীকে গ্রেফতার করে। এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, ৫ বছরের শিশুর যৌন নিপীড়নের ঘটনায় লম্পট ফজর আলীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে সোমবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।



ফেসবুকে আমরা
নোটিশ